ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

“সে ভালো ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যে মানসিকতা দরকার সেটা তার রয়েছে”

২০২২ সেপ্টেম্বর ১৪ ১৭:২৭:৫৩

“সে ভালো ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যে মানসিকতা দরকার সেটা তার রয়েছে”

কিভাবে দলে ঢুকলেন তা নিয়ে প্রশ্ন ওঠা অনুমিতই ছিল। মিনহাজুল আবেদীন সেই প্রশ্নের উত্তরে স্রেফ বলেছেন, “ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স তো বিবেচনায় আনতে হবে। বিপিএলে যে কয়েকটি সেঞ্চুরি আছে সেগুলো মধ্যে শান্তও আছে।”

ঘরোয়া ক্রিকেটে শান্তর পারফরম্যান্স থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে সীমিত পরিসরে নিষ্প্রভ তিনি। কিন্তু সেই পারফরম্যান্সের জোরেই আবার টিকে গেছেন তিনি। অন্যান্য কোচদের মতো শ্রীরামও শান্তকে নিয়ে বড় আশা দেখালেন,

“সে ভালো ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যে মানসিকতা দরকার সেটা তার রয়েছে। তাকে সামান্য সময় ব্যাটিংয়ে দেখে এবং কথা বলে বুঝেছি, আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে পারবে। বাউন্সি উইকেটে ভালো করার সামর্থ্য রয়েছে। আমরা যে ইমপ্যাক্ট খোঁজার চেষ্টায় আছি শান্তর সব গুণ রয়েছে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ