ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভারতের ধোনিই বাংলাদেশের মাহমুদউল্লাহ

২০২২ সেপ্টেম্বর ১৪ ১৭:০০:৪০

ভারতের ধোনিই বাংলাদেশের মাহমুদউল্লাহ

নতুন টেকনিল্যাক কনসালটেন্ট শ্রীরাম মাহমুদউল্লাহকে শুরুতে প্রশংসায় ভাসালেন। ভারতের কিংবদন্তি ফিনিশার ধোনির সঙ্গেও তুলনা করলেন। কিন্তু পরে বুঝিয়ে দিলেন, ধোনির মতো ক্রিকেটারেরও বাদ পড়তে হয়েছে। মাহমুদউল্লাহরও বাদ পড়াটা যৌক্তিক।

শ্রীরাম বলেন, ‘আমার মনে হয় একটা জিনিস আমাদের করতে হবে ক্রিকেট দল হিসেবে। আমার বিশ্বাস অন্য দলগুলো যেটা খুব ভালো করে, প্রতিটা ক্রিকেটারের জন্য সাকসেশন পরিকল্পনা। আমি সবসময় মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখি, সে দলে যে ধরনের রোল প্লে করে। সে ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য করে, ম্যাচ শেষ করে আসে।’

এরপরই আসল কথাটা বলেন শ্রীরাম। যোগ করেন, ‘কিন্তু আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার সাকসেশন প্লেন লাগবে পরেরজন কে। আমার মনে হয় এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ