ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্যর্থ শান্ত আবারও দলে, অভিজ্ঞ মাহমুদউল্লাহ ছাড়ায় বিশ্বকাপে যাবে বাংলাদেশ
অভিজ্ঞতার জন্য আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে টিকে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিজের করে নিতে পারলেন না গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী রাব্বি। এশিয়া কাপের স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত।
ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া হাসান মাহমুদকেও বিশ্বকাপের জন্য ফিরিয়েছে নির্বাচকরা। যদিও এখনো পুরোপুরি ফিট হতে পারেননি এই পেসার। এশিয়া কাপে ভালো না করলেও মোহাম্মদ সাইফউদ্দীন বিশ্বকাপে দলের সঙ্গে উড়াল দেবেন। বিশ্বকাপে সহ অধিনায়ক হিসেবে যাবেন সোহান।
এদিকে এশিয়া কাপে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন দুই ওপেনার নাঈম শেখ এবং আনামুল হক বিজয়। এছাড়াও এশিয়া কাপে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন।
অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য বিবেচিত হতে পারেন সৌম্য সরকার, এমন গুঞ্জন জোরালো হয়েই উঠেছিল। সেরা ১৫জনের স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যাবেন এই ক্রিকেটার। এছাড়াও দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে দলে যাবেন রিশাদ হোসেন, শেখ মেহেদী এবং শরিফুল ইসলাম।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরুতে গ্রুপ পর্বের খেলা হবে। বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি মূল পর্বে অংশ নেবে। যা শুরু হবে ২৪ অক্টোবর থেকে। তার আগে ১৭ ও ১৯ অক্টোবর বাংলাদেশ দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে যথাক্রমে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, , নাসুম আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ডবাই: শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন এবং সৌম্য সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)