ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

মুশফিকের অবসরে নিজের মনের কথা জানালেন পাপন

২০২২ সেপ্টেম্বর ১৪ ১২:২৫:৪৩

মুশফিকের অবসরে নিজের মনের কথা জানালেন পাপন

টাইগার এই ক্রিকেটার অবসর নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই এটিকে স্বাগত জানালেও অনেকেই চাচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাক মুশফিকুর রহিম। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এভাবে অবসর নেওয়া জন্য খারাপ লাগছে তার।

মুশফিকুর রহিমের অবসরের পর আজ মঙ্গলবার মিরপুরে প্রথমবারের মত গণমাধ্যমে কথা বলেছেন বিসিবি ষভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে একদিন পর পাপন এসেছিলেন মিরপুরে টাইগারদের ক্যাম্প দেখতে। যদিও বৃষ্টির বাঁধায় মাঠে গড়ায়নি একটি বলও। তবে মাঠ ছাড়ার আগে বিসিবি বস জানালেন মুশফিকের অবসরে খারাপ লেগেছে তার।

মুশফিকের অবসর নিয়ে বিসিবি বস পাপন বলেন, “মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান শেষ দিন পর্যন্ত বলে যাচ্ছি। হয়তো একেকটা ফরম্যাটে একেকসময় টিম কম্বিনেশনের কারণে অনেক কিছু হয় না, সেটা অন্য ইস্যু।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ