ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আরো শক্তিশালী করতে বিশ্রামে ভারতীয় দুই তারকা ক্রিকেটার
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা না পাওয়া মোহাম্মদ শামি এবং দীপক চাহারকে এই দুই সিরিজে খেলাবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই পেসার মূল স্কোয়াডে না থাকলেও আছেন স্ট্যান্ডবাই তালিকায়।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেও সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্রাম মিলেছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ও পেসার ভুবনেশ্বর কুমারের।
রবীন্দ্র জাদেজার ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পাওয়া আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল এই দুই সিরিজেই থাকছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া তরুণ পেসার আর্শদিপ সিং সাউথ আফ্রিকা সিরিজে খেললেও খেলবেন না অস্ট্রেলিয়া সিরিজে।
আগামী ২০, ২৩ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি টি-টোয়েন্টি। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে ২৮ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।
তারপর এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজের দল এখনও ঘোষণা করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।
অস্ট্রেলিয়া সিরিজের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, মোহাম্মদ শামি ও দীপক চাহার।
সাউথ আফ্রিকা সিরিজের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, হার্শাল প্যাটেল, মোহাম্মদ শামি, দীপক চাহার ও আর্শদিপ সিং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)