ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হতে চাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ওয়ার্নার

২০২২ সেপ্টেম্বর ১৩ ১৪:৩০:০৮

অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হতে চাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ওয়ার্নার

২০১৮ সালে বল বিকৃতি কান্ডে জড়িয়ে অধিনায়কত্বে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেই সময়ের অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্মিথ এবং সহ-অধিনায়ক ওয়ার্নার। এমন ঘটনায় অস্ট্রেলিয়ার হয়ে এক বছর না খেলতে পারার পাশাপাশি নেতৃত্ব থেকে আজীবনের নিষেধাজ্ঞা পান ওয়ার্নার।

তারপর বিভিন্ন সময়ে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারে মিডিয়ার সামনে আশাবাদী হতে দেখা গেছে ওয়ার্নারকে। বর্তমানে ফিঞ্চ অবসর নেয়ায় অস্ট্রেলিয়ার অনেক কিংবদন্তি ক্রিকেটারও ওয়ার্নারকে পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে চান।

ওয়ার্নার বলেন, 'অধিনায়কত্বের প্রস্তাব পেলে না করার কিছু নেই। এটা অনেক সম্মানের। এটা শুধুমাত্রই ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে। আমার সামনে যা আছে, আমি শুধু সেটায় মনোযোগ দিতে পারি। ব্যাট হাতে যতটুকু সম্ভব, আমি রান করে যেতে পারি।'

'আমার ফোন সবসময় খোলা। দিন শেষে এটাই বলব, যা হয়েছে সেটা হয়ে গেছে। এখন নতুন মানুষজন বোর্ড চালায়। আমি যেকোনো ব্যাপারেই বোর্ডের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব।'

নেতৃত্ব থেকে ওয়ার্নার আজীবন নিষেধাজ্ঞা পেলেও স্টিভ স্মিথ মাত্র দুই বছরের সাজা পান। যেটা কাটিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট সহ-অধিনায়কত্বও পান তিনি। এমনকি শেষবারের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স যখন করোনা আক্রান্ত হন, তখন অ্যাডিলেড টেস্ট নেতৃত্ব দেন স্মিথ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ