ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
প্রথম দিনে ব্যাটিং-বোলারদের যে চ্যালেঞ্জ দিয়েছিল শ্রীরাম
নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরামের তত্ত্বাবধানে আসলে কী হলো আজ? সোমবার বৃষ্টি ভেজা দিনে শেরে বাংলায় টাইগাররা যে অনুশীলন করলেন, তার ধরনটাই বা কেমন ছিল? তাদের কী কোন লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছিল?
এসব উত্তর দিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, ব্যাটার-বোলারদের জন্য চ্যালেঞ্জ রাখা হয়েছিল। প্রথম ৬ ওভারে আমরা কী চাই, ব্যাটাররা কীভাবে ব্যাটিং করবে, বোলাররা কীভাবে বোলিং করবে। ছয় ওভার শেষ হতে ৩০ মিনিটের মতো লাগে, আমাদের লেগেছে ৪৫ মিনিটের মতো। প্রত্যেকটা বোলারের সঙ্গে কোচ কথা বলছেন, কী করতে চাচ্ছে, সেটা বাস্তবায়ন করতে পারছে কি না।
সুজন আরও বলেন, বোলিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা হয়, ম্যাচে গিয়ে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছি না। তো আজকে ওগুলোর একটা ম্যাচের আবহে অনুশীলন। একইসঙ্গে ডেথ ওভারে আমরা কী চাই, কখন কিভাবে করবে, ফিল্ড প্লেসিং কী হবে? এসব নিয়ে খেলা চলাকালিনই মাঠে কথা হয়েছে।
টিম ডিরেক্টরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার প্রথম ৬ ওভারে ব্যাটারদের সামনে টার্গেট বেঁধে দেয়া হয়েছিল ৫০ রান। আর এজন্য সর্বোচ্চ ২ উইকেট হারানো যাবে। বোলারদের বলে দেয়া হয়েছিল ৬ ওভারে ৪৫ রানের নিচে রাখতে হবে। এসবের জন্যই মূলত এই অনুশীলন।
সুজন যোগ করেন, মাঠে তো কোচ-ক্যাপ্টেন বলে দেবে না যে প্রতি বলে কী করতে হবে না হবে। তাদের ইন্টেট, বডি ল্যাঙ্গুয়েজ কী থাকছে, শর্ট বলে আপনারা হয়তোবা দেখেছেন আমরা অনেক চেষ্টা করেছি শর্ট বলে করতে। মাথায় আমাদের যেহেতু বিশ্বকাপ, নিউজিল্যান্ডে সিরিজটা আছে, জানি যে আমরা ১৪০-১৪৫ বলের মাথায় খেলতে হবে অনেক। ওইটার সঙ্গে মানানসই করা।
যদিও আমাদের কন্ডিশনটা তো আর ওদের মতো না, তারপরও আমরা চেষ্টা করেছি, যতটা শক্ত করা যায়, যাতে বাউন্স করে। আজকে একটু বৃষ্টির কারণে নরম হলেও বাউন্স করেছে, প্রথমেও বাউন্স করেছে। সামনের দুইটা দিন রোদ পাই, তাহলে এরকমভাবে দেখতে চাইবো ছেলেদের। যাতে কঠিন কন্ডিশনে চ্যালেঞ্জটা নিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)