ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মুশফিকের পরিবর্তে লিটবনের চারে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সুজন
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এনামুল হক বিজয় এবং মোহাম্মদ নাঈম ওপেনিং করলেও দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমান এবং মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেনিং করায় টিম ম্যানেজমেন্ট।
সামনে আবারো বাংলাদেশের জন্য অপেক্ষা করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে টপ অর্ডারে বেশি পরিবর্তন আনতে চান না বলে জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মিরপুরে আছে সাংবাদিকদের সাথে তিনি বলেছেন,
“এটা জরুরি নয় যে মিরাজ-সাব্বিরকেই (ওপেনিংয়ে নামাতে হবে)… তবে হ্যাঁ এশিয়া কাপে ওরা আমাদের শেষ ওপেনিং জুটি। সাব্বির ৫ রান করে আউট হলেও চেষ্টাটা দেখা গেছে। ছোট একটা জুটি হয়েছে। পাশাপাশি অন্য ওপেনারদেরও দেখবো আমরা।”
সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন লিটন দাসকে ওপেনিংয়ের বদলে চার নম্বরে খেলাতে পারে বাংলাদেশ দল। আর সেটি হলে ওপেনিংয়ে পরিবর্তন আসবে এটা তো এক প্রকার নিশ্চিত। তবে সেই সিদ্ধান্ত এখনই নিতে নারাজ সুজন।
সুজন বলেন, “আমি এটুকু বলতে পারি, অন্তত ১-২-৩-৪ নির্দিষ্ট হয়ে যাবে। তারপর হয়তো আমরা অবস্থা বুঝে ব্যাটিং অর্ডারে বদল আনতেও পারি। তবে যাকেই আমরা দিবো, একটা নির্দিষ্ট রোল দেওয়া হবে। কোচও ওটাই বিশ্বাস করে। যদি আমরা লিটনকে চারে খেলাই, ওকে চারের দায়িত্বটাই বুঝিয়ে দেওয়া হবে।”
তিনি আরও যোগ করেন, “তবে আমরা টপঅর্ডারে এতো বেশি পরিবর্তন করবো না। আমরা সবাইকে সেট করতে চাই একটা জায়গায়। মিডলঅর্ডারে ক্ষেত্র বিশেষে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন যদি আমাদের করতে হয় তাহলে সেটি ভেবে দেখবো। আমরা চাই যে, টপঅর্ডারে যারা ব্যাট করবে তারা যেনো খোলা মনেই ব্যাট করে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)