ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ছক্কা, ছক্কা, ছক্কাঃ ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির, দেখুন সর্বশেষ স্কোর

২০২২ সেপ্টেম্বর ১২ ১৪:৪৬:৩৪

ছক্কা, ছক্কা, ছক্কাঃ ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির, দেখুন সর্বশেষ স্কোর

গেই জানা ছিল টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের অধীনে মিরপুরে তিন দিন বিশেষ অনুশীলন করবে জাতীয় দলের ক্রিকেটাররা সহ এইচপি এবং ‘এ’ দলের ক্রিকেটাররা। প্রস্তুতি ক্যাম্পে প্রথম দিনে দুই ভাগে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা।

তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা সম্পন্ন হতে পারেনি। খেলা শুরু হওয়ার চার ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে। তবে এই চার ওভার এই ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন সাব্বির রহমান। বৃষ্টি হওয়া পর্যন্ত চার ওভারে দুই উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে সাব্বিরের।

যেখানে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামেন এশিয়া কাপে খেলা মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান। যদিও ম্যাচের শুরুতে মাত্র ৪ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেলেন মিরাজ।‌ পরেরবার ২ রানে ক্যাচ আউট হয়েছেন এইচপির পেসার রিপন মন্ডলের বলে।

তবে সাব্বির রহমান ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছেন। ২ ছক্কায় ২৯ রানে অপরাজিত আছেন হার্ডহিটিং এই ব্যাটার। নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউনে নেমেছিলেন। মোস্তাফিজুর রহমানের বলে শূন্য করেই সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি। বৃষ্টি থামলে পুনরায় খেলা মাঠে গড়াবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ