ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ক্ষমা চাইলেন পাক ক্রিকেটার শাদাব
তবে ম্যাচে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ স্কোর করা ভানুকা রাজাপাকসের ক্যাচ দুইবার ছেড়েছেন পাকিস্তানের শাদাব খান। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যানের অপরাজিত ৭১ রানের উপর ভর করে ১৭০ রানের বড় সংগ্রহ পায় লঙ্কানরা। পরবর্তীতে ২৩ রানে হেরে শিরোপা হারায় পাকিস্তানিরা। ফাইনালের মঞ্চে ক্যাচ মিস করে আক্ষেপে পুড়ছেন শাদাব খান।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এইজন্য ভক্ত-সমর্থক সকলের কাছে ক্ষমাও চেয়েছেন শাদাব। তবে যোগ্য দল হিসেবে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হওয়ায় দলটিকে অভিনন্দন জানাতে ভুল করেননি এই লেগস্পিন তারকা।
শাদাব নিজের বিবৃতিতে লেখেন, ‘ক্যাচ ম্যাচ জেতায়। আমি তাই এই হারের সম্পূর্ণ দায়-দায়িত্ব নিচ্ছি। আমি আমার দলকে পিছিয়ে দিয়েছি। তাই সবার কাছে দুঃখ প্রকাশ করছি।
এই টুর্নামেন্টে আমাদের জন্য কিছু ইতিবাচক বিষয়ও রয়েছে। নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ এবং পুরো বোলিং আক্রমণ অসাধারণ ছিল। রিজ্জি (রিজওয়ান) ভাই অনেক কঠিন যুদ্ধ চালিয়ে গেছেন। পুরো দল তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে।
শাদাবের ক্যাচ মিস নিয়ে শোয়েব আক্তারও একটি টুইটে লেখেন, ‘সে আমাদের সেরা ফিল্ডারদের একজন। শাদাব খান আজ একটি বাজে দিন কাটিয়েছে। তবে আমাদের দলের ক্রিকেটারদের ক্যাচ ধরার ক্ষেত্রে কলিংয়ের ক্ষেত্রে কাজ করতে হবে। এই টুর্নামেন্টে বেশ কিছুবার এমন ঘটেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)