ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ফাইনাল ম্যাচ হেরে সেই সব ভুলগুলোর কথা তুলে ধরলেন রিজওয়ান

২০২২ সেপ্টেম্বর ১২ ১০:৪৯:৩৮

ফাইনাল ম্যাচ হেরে সেই সব ভুলগুলোর কথা তুলে ধরলেন রিজওয়ান

আর ফাইনালে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার মোহাম্মদ রিজওয়ান বলেছেন, আমাদের ভুলগুলো দিয়েই লঙ্কানরা আমাদের শেষ করে দিয়েছে। ম্যাচ পরবর্তী আলাপচারিতায় পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘আমি মনে করি, যারা টস নিয়ে ভাবে তারা চ্যাম্পিয়ন নয়। আজ শ্রীলঙ্কা সেটাই করেছে।

তারা টস নিয়ে ভাবেনি। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।’ শ্রীলঙ্কা ১০ ওভারে ছিল ৫ উইকেট হারিয়ে ৬৭ রান। তারপর কী হয়েছিল?

এমন প্রশ্নের জবাবে রিজওয়ান বলেন, ‘আমরা অনেক ভুল করেছি। আমরা মানুষ। পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলার পরও আমরা ফাইনালে বোলিংয়ের শেষদিকে গিয়ে খেই হারিয়ে ফেলি। আর টি-টোয়েন্টিতে যারা খেলার ধারা নিয়ন্ত্রণ করতে পারে, তারাই জয়ী হয়।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ