ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

"কে উর্বশী, তা-ই তো জানি না"

২০২২ সেপ্টেম্বর ১১ ১৯:২৫:৫২

"কে উর্বশী, তা-ই তো জানি না"

হোটেলেও নাকি তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন উর্বশী রাউটেলার সঙ্গে দেখা করার জন্য। তবে রিশভ পান্থ সেই কথা একেবারেই অস্বীকার করেছেন ।তার মতে জনপ্রিয়তার জন্য অভিনেত্রী এই সমস্ত কথা বার্তা বলেছেন। তবে এসব বিতর্কের অনেকদিন পরে আবারও উর্বশী রাউটেলাকে ক্রিকেটজগতে দেখা গেছে। এদিন তিনি ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন এবং অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তার এবং পাকিস্তানি বোলার নাসিম শাহ এর কিছু ছবি রয়েছে।

এ প্রসঙ্গে নাসিম শাহ কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যে উর্বশী রাউটেলা কে? তাকে তিনি চেনেন ই না। এছাড়াও তিনি জানিয়েছেন যে বর্তমানে নাসিম শাহ শুধুমাত্র নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চান। অন্য কিছু নিয়ে তিনি ভাবছেন না। অনেকেই ভেবেছিলেন হয়তো নাসিম শাহর সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হয়েছে উর্বশী রাউটেলার । তবে সে কথা একেবারেই সত্যি নয় তা বোঝা গেল নাসিম শাহ এর মন্তব্য থেকে ।এর আগেও এবং উর্বশী রাউটেলা ও রিষভ পান্থ এর সম্পর্ক নিয়েও বেশ কিছু কথাবার্তা উঠে এসেছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ