ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে ওপেনিং থেকে সরে অন্য যে পজিশনে খেলবেন লিটন দাস
মূলত অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অবসরের কারণে শূন্য থাকা চতুর্থ স্থানে লিটন খেলতে চায় টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ তথ্য জানিয়েছেন। নান্নু অবশ্য বলেন, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
৫৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে লিটন এখন পর্যন্ত মাত্র ছয়বার তিন অঙ্কের নিচে নেমেছেন। চার নম্বর পজিশনে খেলেছেন মাত্র দুটি ইনিংস। ওই দুই ইনিংসে ছিল ৮ ও ৯ রান। এখন তাকে চার নম্বরে স্থায়ী করার কথা ভাবছে বাংলাদেশ দল।
টিম ম্যানেজম্যান্ট এ বিষয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত হয়নি জানিয়ে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে নান্নু বলেছেন, ‘আমরা ওকে (লিটন) চার নম্বরে নামানোর কথা ভাবছি। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুই ওপেনার এনামুল হক ও নাইম শেখকে বসিয়ে দুই মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমানকে খেলিয়েছিল বাংলাদেশ। এখন লিটনকে ওপেনিং থেকে চার নম্বরে পাঠালে আবার মেকশিফট ওপেনারে যেতে হবে টাইগারদের।
এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে লিটনের সঙ্গে কথা বলা হবে জানিয়ে নান্নু বলেন, ‘দেখুন, আমরা লিটনকে ওপেনিংয়ের জন্য ভাবছি না এখন। তবে সে নিজে এ সিদ্ধান্তটি কীভাবে নেয়, কী ভাবছে সেটিও এখানে দেখতে হবে। আমরা সামনের অনুশীলনে ওর সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’
লিটনকে চারে পাঠিয়ে আফিফ হোসেন ধ্রুবকে পাঁচ নম্বরে নামানো হবে জানিয়ে নান্নু আরও বলেন, ‘লিটন যদি রাজি হয়, তাহলে তাকে চারে পাঠানো হবে এবং আফিফ আসবে পাঁচে। ছয় নম্বরের জন্য বেশ কয়েকজন ক্রিকেটার আছে। আসন্ন বিশ্বকাপে (অস্ট্রেলিয়ায়) আমাদের লম্বা ব্যাটিং লাইনআপ প্রয়োজন।
নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও এটি চান জানিয়ে নান্নু যোগ করেন, ‘শ্রীরামও এটি চায়। সে লিটনকে ব্যাট করতে দেখে বলেছে, চার ও পাঁচ নম্বরে লিটন-আফিফের মতো ব্যাটার প্রয়োজন। কারণ পাওয়ার প্লে শেষ হলে বাউন্ডারি হাঁকানো কঠিন। তখন তারা গ্যাপে খেলে রান বের করতে পারে। ওদের পাওয়ার হিটিংও বেশ ভালো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)