ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্বঃ ওভাল টেস্টে এক দিনে পড়লো ১৭ উইকেট
প্রথম দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে, দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছিল রানির মৃত্যুর কারণে। তৃতীয় দিন থেকে মাঠে গড়িয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের খেলা।
লন্ডনের দ্য ওভালে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। যার ফলে মাত্র ১১৮ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
ইংলিশ পেসার অলি রবিনসন এবং স্টুয়ার্ট ব্রডের আগুনে বোলিংয়ে একের পর এক উইকেট বিসর্জন দিতে থাকেন প্রোটিয়া ব্যাটাররা। রবিনসন ১৪ ওভারে ৪৯ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। স্টুয়ার্ট ব্রড নেন ৪১ রান দিয়ে ৪ উইকেট। আর জেমস এন্ডারসন ১৬ রান দিয়ে নেন ১ উইকেট।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মার্কো জানসেন। ২৩ রান করেন খায়া জোনডো এবং ১৮ রান করেন কেশভ মাহারাজ। প্রতিষ্ঠিত ব্যাটারদের কেউ রানই করতে পারেনি বলতে গেলে।
জবাব দিতে নেমে স্বস্তিতে দিন শেষ করতে পারেনি ইংল্যান্ডও। একটা সময় ২ উইকেটে ৮৪ রান থাকলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাফসেঞ্চুরি করেন অলি পোপ। ৭৭ বলে ১৩ বাউন্ডারিতে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। জো রুট করেন ২৩। বাকিদের কেউ পনেরোও করতে পারেননি।
বেন ফোকস ১১ আর অলি রবিনসন ৩ রানে অপরাজিত আছেন। স্বীকৃত ব্যাটারদের মধ্যে এখন কেবল ফোকসই। ইংল্যান্ডের লিড ৩৬ রানের।
প্রোটিয়া বোলারদের মধ্যে এখন পর্যন্ত সফল মার্কো জানসেন। ৩৪ রানে ৪টি উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট শিকার কাগিসো রাবাদার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)