ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ত্রিদেশীয় সিরিজে নিয়ে গোপন এক তথ্য জানালেন নির্বাচক হাবিবুল বাশার
বরং টি-২০ বিশ্বকাপের দল নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলতে যেতে চায় বাংলাদেশ। মিরপুর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিশ্বকাপের কাছাকাছি সময়ে সময় সম্ভাব্য সেরা দল খেলানো হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে বাশার বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার টুর্নামেন্ট হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে। অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল। তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো বিষয় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’
লম্বা সময় ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না বাংলাদেশ। নতুন অধিনায়কের অধীনে এশিয়া কাপ খেললেও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে শ্রীধরন শ্রীরামের শিষ্যরা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও রয়েছে একরাশ ব্যর্থতা। তবে এবারের বিশ্বকাপে খুব বেশি প্রত্যাশা না নিয়ে খোলা মনে খেলাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাশার।
বাংলাদেশের এই নির্বাচক বলেন, ‘বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। বিশ্বকাপে এমন না যে খুব বেশি প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমাদের অনেক কিছু করতে হবে। এরকমভাবে যেতে চাই না। এটা আমার ব্যক্তিগত অভিমত। বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। কারণ আমার মনে হয় যে, বিশ্বকাপ অনেক কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, সব দল অনেক প্রস্তুতি নিয়ে আসে।’
‘সবাই সেরাটা দেওয়ার জন্যই আসে। সেখানে ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। তার মানে চোমরা খোলা মন নিয়ে গিয়ে সেরা ক্রিকেটটা খেলতে পারি, বিশ্বকাপে ভালো করা সম্ভব। কিন্তু এই বিশ্বকাপে আমি কোনো প্রত্যাশার চাপ দিতে চাই না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)