ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে টস নিয়ে নতুন এক মন্তব্য করলেন পাক প্রধান কোচ
ফাইনালের আগেও আলোচনায় টস। তবে টস নিয়ে কথা বলতে খুব একটা সাবলীল নয় সাকলাইন মুশতাক। পাকিস্তানের প্রধান কোচ মনে করেন, চ্যাম্পিয়ন হতে চাইলে টস নিয়ে কোন কথা বা ভাবনা নয়।
এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব এবং সুপার ফোর মিলে মোট ১২টি ম্যাচ মাঠে গড়িয়েছে। যেখানে ১১ ম্যাচেই অধিনায়করা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। একমাত্র ম্যাচটিতে বাংলাদেশের অধিনায়ক টস জিতে ব্যাটিং করতে চেয়েছিলেন। সেই ম্যাচে আফগানিস্তানের কাছে হারে বাংলাদেশ।
এদিকে ১২ ম্যাচের ৯টিতে পরে ব্যাটিং করা দল জয় পেয়েছে। আগে ব্যাটিং করা তিনটি জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। একটি আফগানিস্তানের বিপক্ষে অন্য দুটি হংকংয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার জন্য টস যেন আরও বড় ভূমিকা পালন করছে। এশিয়া কাপের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করেছিল লঙ্কানরা। সেই ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছিল দাসুন শানাকার দল।
পরের চারটি ম্যাচেই টস জিতেছেন লঙ্কান। টস জেতার সঙ্গে চারটি ম্যাচে জয়ও পেয়েছে তারা। এদিকে প্রথম দেখায় আগে ব্যাটিং করে ভারতকে হারাতে না পারলেও দ্বিতীয় দেখায় পরে ব্যাটিং করে রোহিতের দলকে হারায় বাবর আজমের দল। এমন সব পরিসংখ্যানে ফাইনালের আলোচনায় টস।
লঙ্কানদের বিপক্ষে হারের পর টস নিয়ে কথা বলতে গিয়ে মুশতাক বলেন, ‘আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান তাহলে টস নিয়ে কথা বা ভাবা নয়। আপনাকে প্রথম ইনিংসে চ্যাম্পিয়ন হতে হবে, দ্বিতীয় ইনিংসেও তাই। আমরা কখনই টস নিয়ে কথা বলি না। আমরা সেভাবে ভাবিও না।’
১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। প্রথম দেখায় সুপার ফোরে পাকিস্তানকে হারিয়েছে লঙ্কানরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)