ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এই ম্যাচ বাতিল হলে ৩৭ কোটি টাকা লোকসান হতো
যুক্তরাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নেয় আরও বড় সিদ্ধান্ত। স্থগিত করা হয় এ সপ্তাহের সব ম্যাচ। ক্রিকেট নিয়ে প্রশ্ন ওঠে, রানির মৃত্যুতে শোকের মুহূর্তে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) কেন ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল করল না?
উত্তরটা আর্থিক লাভ–ক্ষতির। ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি বাতিল করলে ৩৩ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৭ কোটি টাকা) লোকসান হতো ইসিবির। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ওভালের ম্যাচটি ইনস্যুরেন্সের আওতায় না থাকায় বড় অংকের আর্থিক ক্ষতি হতো ইসিবি ও ভেন্যু কর্তৃপক্ষ সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের।
আগের দুই ম্যাচে ১–১ সমতা থাকায় ওভালেই মীমাংসা হবে সিরিজের। ম্যাচটি দেখার জন্য যেসব দর্শক টিকিট কেটে রেখেছেন, তাঁদের টাকা ফেরত তো দিতে হতোই, হসপিটালিটি ও খাবারদাবার খাতেও বড় অঙ্কের আর্থিক ক্ষতি হতো। ওভালের একটি টেস্ট ম্যাচে প্রায় ১৩ লাখ পাউন্ডের টিকিট বিক্রি হয়ে থাকে। হসপিটালিটি থেকে আয় আসে ১০ লাখ পাউন্ড।
এ ছাড়া প্রতিদিন খাবারদাবার ও পানাহারে বিক্রি হয় পাঁচ লাখ পাউন্ড। সব মিলিয়ে বাকি থাকা তিন দিনের খেলা বাতিল হলে ক্ষতির পরিমাণ দাঁড়াত ৩৩ লাখ পাউন্ডের কাছাকাছি।
তবে রানির মৃত্যুতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে খেলা বন্ধের কোনো নির্দেশনা না থাকায় ইসিবি আর লোকসানের পথে হাঁটেনি। ওভাল টেস্টের প্রথম দুই দিনই যেহেতু খেলা হয়নি, ইসিবি চেয়েছিল আইসিসিকে বলে টেস্টের মেয়াদ এক দিন বাড়িয়ে নিতে।
কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এতে রাজি হয়নি। সূচি অনুযায়ী সোমবার টেস্ট শেষ হবে ধরে নিয়ে মঙ্গলবার দেশে ফেরার টিকিট কেটে রেখেছে দক্ষিণ আফ্রিকা দল। খেলার জন্য বাড়তি এক দিন না পাওয়া গেলেও এখন অন্তত ৩৭ কোটি টাকা ক্ষতি থেকে বেঁচে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)