ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

৫ দিনের টেস্ট হবে ৩ দিনে

২০২২ সেপ্টেম্বর ০৯ ২২:৫৭:২১

৫ দিনের টেস্ট হবে ৩ দিনে

প্রায় ৭০ বছর সিংহাসনে থাকার বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। এরপরই দ্বিতীয় দিনের খেলা স্থগিত করে ইসিবি। জানানো হয়েছিল পরবর্তীতে জানানো হবে এই টেস্টের ভবিষ্যত।

একদিন পেরোতেই টেস্টের ভবিষ্যত জানিয়েছে ইসিবি। মূলত রানির অসাধারণ জীবন ও সেবার প্রতি সম্মান জানিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে দ্বিতীয় দিনের টিকিট ক্রেতাদের অর্থ ফিরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।

সাউথ আফ্রিকা রাজি না হওয়ায় ওভাল টেস্ট খেলা হবে আর মাত্র তিনদিন। এর আগে বৃহস্পতিবার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে বৃষ্টির কারণে ভেস্তে যায় প্রথম দিনের পুরো খেলা। ব্যাটিংয়েই নামার সুযোগ পায়নি সাউথ আফ্রিকা।

দ্বিতীয় দিনের খেলা স্থগিত করার পর বেন স্টোকস টুইট করে খেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক লেখেন, ‘তিনি (রানি) খেলাধুলা ভালোবাসতেন। তাঁর স্মৃতিতে খেলতে পারাটা সম্মানের ব্যাপার হবে।’

ব্রিটিশ সরকারের খেলা বন্ধের নির্দেশনা না থাকলেও স্থগিত করা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই সপ্তাহের সবগুলো ম্যাচ। ইসিবির মতো তারাও পরবর্তীতে এই সপ্তাহের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে কিনা তা এখনও জানা যায়নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ