ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বিপিএল থেকে বাদ যাচ্ছে আসরের সবচেয়ে সফল দল
নিয়ম মেনে রংপুর রাইডার্স (গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড), ফরচুন বরিশাল (ফরচুন শুজ), সিলেট সিক্সার্স (প্রগতি গ্রিন অটো রাইস মিলস), খুলনা টাইগার্স (মাইন্ড ট্রি লিমিটেড), চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (ডেল্টা স্পোর্টস), রাজশাহী রয়্যালস (বৈশাখী গ্রুপ), পদ্মা (মোনার্ক হোল্ডিংস লিমিটেড); এ ছাড়া ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রূপা গ্রুপও ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়াও একদম শেষে এসে লিখিত আবেদন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিসিবি বিশেষ বিবেচনায় কুমিল্লার আবেদন গ্রহণ করলে পরবর্তী তিন বছরের জন্য বিপিএলে খেলার সুযোগ পাবে দলটি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে সুখ্যাতি থাকায় কুমিল্লাকে একটা সুযোগ দিতেও পারে বিসিবি।
বাকি থাকল শুধু ঢাকা ডায়নামাইটস (বেক্সিমকো গ্রুপ) ও খুলনা টাইটানস (জেমকন গ্রুপ)। বিদেশি ক্রিকেটারদের বর্তমান বাস্তবতায় এ দুটি প্রতিষ্ঠানই ফ্র্যাঞ্চাইজি হচ্ছে না। এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ ১০৩ টি ম্যাচ খেলেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে ৫৯ ম্যাচে জয়লাভ করেছে তারা। বিপিএলে ২০১২, ২০১৩ এবং ২০১৬-১৭ সালের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। এর আগেও চারবার মালিকানা পরিবর্তন হয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজির।
বিসিবি অডিট বিভাগ ১০টি প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা যাচাই-বাছাই করে রিপোর্ট তৈরি করে ফেলেছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর গুডউইল পর্যালোচনা করে তালিকা করা হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে। এখান থেকে সাতটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হবে আগামী সপ্তাহে।
পরবর্তী তিন বছরের জন্য যে ক’টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করেছে, এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সই সেরা। আর্থিক লেনদেনে পরিচ্ছন্ন তারা। কুমিল্লার নিজস্ব একাডেমিও রয়েছে। সার্বিক বিবেচনায় কুমিল্লা ও রংপুর রাইডার্স অগ্রাধিকার পাওয়ার মতোই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)