ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বেরিয়ে এলো আসল খবরঃ অধিনায়কের জন্য নয়, যে কারনে ট্রফি জেততে পারে না ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা দায়িত্ব নিলেও এশিয়া কাপে ট্রফি জিততে পারেনি ভারত। বরং শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোর থেকেই বিদায় নেয় তারা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ট্রফি জিততে না পারায় সবাই অধিনায়ক কোহলিকে দায়ী করলেও সেটির সঙ্গে একমত নন আকাশ চোপড়া। ভারতের সাবেক এই ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক মনে করেন, অধিনায়ক নয়, দল নির্বাচনে সমস্যা থাকায় শিরোপা জিততে পারে না ভারত।
নিজের ইউটিউব চ্যানেলে এ প্রসঙ্গে আকাশ বলেন, ‘আমরা যখন গত বছর এখানে হেরেছিল তখন অনেকে বলেছিল এটা কোহলির কারণে হয়েঝে এবং তাদের অধিনায়ক পরিবর্তন করা উচিত। এখন রোহিত শর্মাও এখানে জিততে পারেনি। এটা থেকে বুঝা যায় যে, সমস্যাটা দল নির্বাচনে, অধিনায়কে নয়।’
‘গত বছর হুট করেই আপনি বাইরে থেকে ক্রিকেটার বেছে নিয়েছিলেন এবং চাহালকে বাদ দিয়েছিলেন। আপনি ইশান কিশানের সঙ্গে ওপেন করেছিলেন এবং এখনও একই কাজ করছেন। আপনি ইশান, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, দীপক হুডার সঙ্গে ওপেন করেছেন। এখন হুট করেই দেখা যাচ্ছে সাত নম্বরে ফিনিশার হিসেবে দীনেশ কার্তিক নেই। আপনার শুধু মাত্র তিনজন পেস বোলিং অপশন।’
এশিয়া কাপের এবারের আসরের প্রায় প্রতিটি ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছে ভারত। স্কোয়াডে থাকলেও একটির বেশি ম্যাচ খেলার সুুযোগ হয়নি রবি বিষ্ণইয়ের। পাকিস্তানের বিপক্ষে ভালো করার পরও তাকে বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে রবিচন্দ্রন অশ্বিনকে খেলায় ভারত। রোহিতদের তুলনায় একাদশে কম পরিবর্তন এনেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এটাকেই তাদের ফাইনালে খেলার কারণে হিসেবে দেখছেন আকাশ।
তিনি বলেন, ‘ভারত দীপক চাহার এবং অক্ষর প্যাটেল কিংবা রবি বিষ্ণইকে খেলাতে পারতো। আপনাকে উইকেট নেয়ার মতো বোলার খেলাতে হবে এবং হুডা যদি কোন ওভার বোলিং না করে তাহলে কার্তিককে খেলাও। এখানে পরিস্কারভাবে পরিকল্পনার অভাব। আমরা প্রতিপক্ষ দেখে বেশ কিছু পরিবর্তন করেছি। কিন্তু শ্রীলঙ্কা এবং পাকিস্তান মাত্র একটি পরিবর্তন করেছে এবং তারা এখন ফাইনালে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)