ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্যের কথা জানালেন তারকা ক্রিকেটার

২০২২ সেপ্টেম্বর ০৮ ১৭:০০:১১

বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্যের কথা জানালেন তারকা ক্রিকেটার

আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জ্যোতি। টুর্নামেন্টে লক্ষ্য নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘প্রথমত বলব যে, আইসিসি টি-টোয়েন্টি কোয়ালিফায়ার, প্রথম উদ্দেশ্য থাকবে কোয়ালিফাই করা।’

গ্রুপে শক্তিশালী প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সব সময় মূল পর্বে তাদের বিপক্ষে খেলার সুযোগ হতো বাংলাদেশের। তবে এবার কোয়ালিফাই রাউন্ডেই তাদের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিয়ে জ্যোতি বলেছেন, ‘আয়ারল্যান্ড ভালো দল আমাদের বিপক্ষে। কিন্তু তাদের যদি পরিসংখ্যান দেখেন, আমাদের বিপক্ষে জয় খুব কম তাদের। সে জায়গা থেকে আমি বলব আমাদের দল ফেবারিট।’

‘আমরা এই দলটা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি একসঙ্গে। সেক্ষেত্রে আমরা একে অপরকে জানি। আমি মনে করি, আমাদের দলের যে সম্ভাবনা আছে, আমরা যদি ধারাবাহিকতা রাখতে পারি, ব্যাটাররা যদি ভালো করতে পারে, টিম হিসেবে পারফর্ম করতে পারি, আমরা ফেবারিট হয়ে থাকব।’ যোগ করেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ