ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভাইরাল হল আফগান পেসারকে ব্যাট দিয়ে মারতে যাওয়া সেই ভিডিও
শেষ দুই ওভারে পাকিস্তানের তখন দরকার ২১ রান, হাতে ৩ উইকেট। স্বীকৃত ব্যাটার বলতে কেবল আসিফ আলি। এর মধ্যে আফগান পেসার ফরিদ আহমেদের করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে গেলেন হারিস রউফ।
আসিফ আলিই শেষ ভরসা। ওভারের চতুর্থ বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে জয়ের আশাও দেখালেন এই হার্ডহিটার। কিন্তু পরের বলটি সজোরে হুক করতে গিয়ে টপএজ হয়ে গেলেন আসিফ। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ নেন করিম জানাত।
আসিফ ভালো করেই জানতেন, তিনি আউট হলে আর ভালো ব্যাটার নেই। তাই নিজের ওপরই হয়তো তার রাগ হচ্ছিল। ম্যাচের এমন উত্তেজনাকর মুহূর্তে আউট হয়ে মেজাজটা আর ধরে রাখতে পারলেন না আসিফ।
আফগানিস্তানেরও তখন শ্বাসরুদ্ধকর অবস্থা। এমন মুহূর্তে উইকেট পেয়ে আসিফের সামনে এসে কিছু একটা বলেন ফরিদ। আসিফ মেজাজ হারান, ব্যাট উঁচিয়ে আফগান পেসারকে মারতে যান।
পরে আরেক আফগান ফিল্ডার এসে সরিয়ে নেন আসিফকে। সম্ভাব্য ‘মারামারি’ থেকে বাঁচিয়ে দেন তিনি। আসিফ রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন। লাইভ খেলায় এই দৃশ্য দেখেছেন কোটি দর্শক। এখন এই ঘটনায় ম্যাচ রেফারি কী শাস্তি দেন, তা দেখার অপেক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)