ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

মিরপুরে বিগ হিটিংয়ে সৌম্য ছক্কার ঝড়, নজর কাড়লো শ্রীরামের

২০২২ সেপ্টেম্বর ০৭ ২২:৫১:১২

মিরপুরে বিগ হিটিংয়ে সৌম্য ছক্কার ঝড়, নজর কাড়লো শ্রীরামের

বিশেষ ক্যাম্প শুধু জাতীয় দলের খেলোয়াড় নয়, বাইরে থাকা খেলোয়াড়দেরও ডাকা হবে। বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে টি-টোয়েন্টির জন্য মানানসই এমন কাউকে পেলে শ্রীরাম তাকে দলে নেবেন। নির্বাচকদের কাছে এমন তালিকা চেয়েছেন।

সেই তালিকা প্রস্তুত হওয়াতে মিরপুরে ক্রিকেটাররাও ফিরতে শুরু করেছেন। জানা গেছে, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনদের ক্যাম্পে ডেকেছেন নির্বাচকরা। দলে ফেরার লক্ষ্যে আজ মিরপুরে অনুশীলন শুরু করেছেন সৌম্য সরকার। নেট সেশনে বিগ হিটিং নিয়েই কাজ করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ভালো কিছু করে কোচের নজরে এসে বিশ্বকাপের বিমান ধরতে চান সৌম্য।

আজ তিনি বলেছেন, “মিরপুরে আজ প্রথমে কিছুক্ষণ স্ট্রেচিং করলাম। এরপর ব্যাটিং অনুশীলন করেছি। কিছুক্ষণ বিগহিটের অনুশীলনও করলাম। চেষ্টা করছি নিজেকে ফিরে পাওয়ার এবং জাতীয় দলে সুযোগ করে নেয়ার। অনুশীলনে ভালো করতে পারলে কোচের চোখে পড়তে পারবো এবং জাতীয় দলেও ফিরতে পারবো আশা করি।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ