ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘ওরা ফিরলে দল আরও শক্তিশালী হবে বিশ্বাস করি’
বাংলাদেশ ক্রিকেট দল যখন নিউজিল্যান্ড সফর এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে, তখন সাকিব দেশে থাকবেন না। এমনকি দল নির্বাচনের মত গুরুত্বপূর্ণ সময়েও তিনি অনুপস্থিত থাকবেন। এ বিষয়টা সমস্যা হয়ে দেখা দেবে কি না?
আজ এ প্রশ্ন তোলা হয় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে। তবে তিনি উত্তরটা ভিন্নভাবেই দিলেন। বললেন, ‘সাকিব সিপিএল খেলতে গেছে। অধিনায়ক হিসেবে দুবাইয়েই ওর সঙ্গে একটা মিটিং হয়ে গেছে। সাকিব তো বিশ্বের মধ্যেই আছে, জুম মিটিং করা যাবে, হোয়াটসঅ্যাপ আছে। যেকোনো সময় যোগাযোগ করা যাবে।’
লিটন দাস এবং নুরুল হাসান সোহান ফিরেছেন অনুশীলনে। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন লিটন-সোহান। সৌম্য সরকারও অনুশীলন করেছেন তাদের সঙ্গে।
এ নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘লিটন-সোহান এরা তো আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এশিয়া কাপে ওদের ইনজুরি আমাদের অনেক ভুগিয়েছে। অবশ্যই ফিটনেসের ছাড়পত্র পেলেই ওরা কামব্যাক করবে। ওদের ফর্ম নিয়ে তো কোনো চিন্তা নেই।’
‘সোহানও দারুণভাবে শেষ করেছিল জিম্বাবুয়েতে, লিটনও দারুণ ফর্মে রয়েছে, হাসান মাহমুদকেও আমরা মিস করেছি। আশা করি হাসানও তাড়াতাড়ি ফিট হয়ে যাবে, দলে ফিরবে। আরও কয়েকজন ছেলে বাকি আছে দলে ফেরার। ওরা ফিরলে দল আরও শক্তিশালী হবে বিশ্বাস করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)