ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভবিষ্যৎবানীঃ বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজ। তবে এই টুর্নামেন্টকে মূলত বিশ্বকাপ টি-টোয়েন্টির প্রস্তুতি হিসেবেই নিচ্ছে দলগুলো। তাইতো অস্ট্রেলিয়া বিশ্বকাপেই নজর রাখছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের টিম ডিরেক্টরের মতে, এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশ।
চলমান এশিয়া কাপে বাংলাদেশ যে দল নিয়ে খেলেছে, ক্রিকেটারদের ম্যাচ সংখ্যার বিচারে সেই দল টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ১০০ ম্যাচ খেলেছেন, এবারের এশিয়া কাপে এমন ক্রিকেটারের সংখ্যা মাত্র ৫ জন। এর মধ্যে বাংলাদেশেরই ৩ জন।
অথচ আইসিসির সহযোগী দেশ হংকংকে বাদ দিয়ে পারফরম্যান্স বিবেচনা করলে তলানিতে থাকবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটিতেই হেরে ইতোমধ্যেই বিদায় নিয়েছে সাকিবের দল। এমন বাজে পারফরম্যান্সের পরও তাদের ওপর আস্থা রাখছেন সুজন।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। অনেকে আমাদের তাচ্ছিল্য করে এই ফরম্যাটের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সবসময়। আমি মনে করি বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ৬ মাস কিংবা ১ বছর সময় লাগবে।’
ত্রিদেশীয় সিরিজে টাইগারদের খেলতে হবে ভয়ডরহীনভাবে, সেজন্য যদি প্রথম বলেও আউট হতে হয় তাহলেও কোন সমস্যা দেখছেন না সুজন। তার চাওয়া সবাই স্বাধীনতা নিয়ে খেলুক এবং আগ্রাসী ক্রিকেটাই খেলুক। যেটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ।
সুজন বলেন, ‘আমি চাই ব্যাটাররা সাহসিকতা নিয়ে খেলুক। এই ফরম্যাটের জন্য স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা। আর এমনভাবে খেলার সময় প্রথম বলে আউট হতেই পারে ব্যাটার, যদিও সেটার কোন সমস্যা দেখছি না আমি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ১-২টা ম্যাচ নাও জিততে পারি আমরা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)