ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পন্থের চরম ব্যর্থতার হারলো ভারত, নেটদুনিয়া ভাইরাল ধোনির সেই মুহূর্ত
ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের ব্যর্থতা নিয়েও জোর চর্চা চলছে। আর ঠিক তখনই সোশ্যাল মিডিয়া স্মৃতিচারণ করল কিংবদন্তি এমএস ধোনির।
ভারত-শ্রীলঙ্কা ম্যাচের শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল সাত রান। তরুণ পেসার অর্শদীপ সিংয়ের কাঁধে ছিল গুরুদায়িত্ব। পঞ্জাব পুত্তরের হাত থেকে সব বিষাক্ত ইয়র্কার বেরিয়ে আসছিল। দাসুন শনাকার দলের ফিনিশিং লাইন পার করা কার্যত কঠিন হয়ে পড়ছিল ক্রমেই। শ্রীলঙ্কার জয়ের জন্য শেষ দু’বলে বাকি ছিল দু’রান। ভারত ফিল্ডিংয়ে পরিবর্তন নিয়ে আসেন। থার্ড ম্যানের সঙ্গে জুড়ে দেওয়া হয় ডিপ ফাইন লেগ। অর্শদীপের পঞ্চম বলটি দাসুন ফস্কান। বল চলে যায় সোজা পন্থের হাতে। যদিও দাসুন খানিক ইতস্তত হয়েই দৌড় শুরু করেন। পন্থের সামনে ছিল সুবর্ণ সুযোগ। তাঁর চোখের সামনে তিনটি স্টাম্প জ্বলজ্বল করছিল। এমনকী হাতে ছিল পর্যাপ্ত সময়ও। কিন্তু ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঠান্ডা মাথায় স্টাম্পে বলই মারতে পারলেন না। পন্থের পথ ধরলেন অর্শদীপও। বল ধরে তিনি নন স্ট্রাইকার এন্ডের স্টাম্প ভাঙতে পারেননি। বাই-এ দু’রান নিয়ে শ্রীলঙ্কা ভারতের স্বপ্ন ভেঙে দেয়।
Being a Cricket Fan from ????????, I remembered this Nostalgic Run-Out from Dhoni. Rishab Pant could have done the same Today !!!#INDvsSL Kohli Arshdeep Rohit Sharma Bhuvi #AsiaCup2022 pic.twitter.com/RCl2nbI0tt
— Muhammad Najeeb (@mh_najeeeb) September 6, 2022
পন্থের ব্যর্থতার রাতেই সোশ্যাল মিডিয়া ফিরে গেল ২০১৬ টি-২০ বিশ্বকাপে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত খেলছিল বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের শেষ বলে জয়ের জন্য দুই রান বাকি ছিল। ধোনি জানতেন যে, তাঁকে রানআউট করতে হতে পারে। আগেই খুলে ফেলেছিলেন কিপিং গ্লাভস। বিদ্যুৎ গতিতে ছুটে এসে উইকেট ভেঙে ভারতকে ম্যাচ জেতান তিনি। ধোনি ভক্তরা আজও সেই মুহূর্ত ভুলতে পারেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)