ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আবারও চরম দুঃসংবাদঃ জামিনের পরদিনই নতুন মামলার শিকার পেসার আল আমিন

২০২২ সেপ্টেম্বর ০৭ ১৪:৫৫:২৯

আবারও চরম দুঃসংবাদঃ জামিনের পরদিনই নতুন মামলার শিকার পেসার আল আমিন

গতকাল জামিন মেলার একদিন পরেই আজ (৭ সেপ্টেম্বর) নতুন মামলার শিকার হলেন এই ক্রিকেটার। স্ত্রী ইসরাত জাহান এবার পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে আরেকটি মামলা দায়ের করেছেন। যেখানে প্রতিমাসে ১০ লাখ টাকা ভরণপোষণ দাবি করে আজ (৭ সেপ্টেম্বর) ঢাকার একটি আদালতে মামলা দেন।

২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ১৫(১)(এ)(বি)(সি)/১৬(৫)(৬) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন। এছাড়াও শুনানির পর অভিযোগ আমলে নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর আল আমিনকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

নতুন দায়ের করা মামলায় এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত অভিযোগে জানিয়েছন, ‘গত কয়েক বছর ধরে তার স্বামী ২ সন্তানের লেখাপড়ার খরচসহ তাকে ভরণপোষণ দেননি। এছাড়াও গত ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল-আমিনের মা তাকে টেলিফোন করে বলেন তার ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবে না এবং ২ সন্তানের শিক্ষার খরচসহ তার ভরণপোষণ দেবে। তবে, এরপর তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেওয়া এবং প্রতিমাসে ১০ লাখ টাকা করে ভরণপোষণ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন ইসরাত জাহান।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ