ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

নতুন নতুন চমক নিয়ে টি-২০ বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডস শক্তিশালী দল ঘোষণা

২০২২ সেপ্টেম্বর ০৭ ১২:৩০:০৫

নতুন নতুন চমক নিয়ে টি-২০ বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডস  শক্তিশালী দল ঘোষণা

তারা সবাই এবার ফিরেছেন বিশ্বকাপ দলে। এছাড়া লম্বা সময় পর দলে এসেছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রোয়েলফ ফন ডার মারউই। গত অক্টোবরে আরব আমিরাতে হওয়া বিশ্বকাপেই সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

সবমিলিয়ে বিশ্বকাপ দলে এসেছেন কলিন অ্যাকারম্যান, ব্রেন্ডন গ্লোভার, টিম ফন ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, পল ফন মেকেরেন ও রোয়েলফ ফন ডার মারউই। দল থেকে বাদ পড়ে গেছেন আরিয়ান দত্ত, ক্লেটন ফ্লয়েড, ভিভিয়ান কিংমা ও রায়ান ক্লেইন।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা, নামিবিয়া ও আরব আমিরাতের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে দুই দল পাবে সুপার টুয়েলভের টিকিট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস স্কোয়াড

স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ফন বিক, টম কুপার, ব্রেন্ডন গ্লোভার, টিম ফন ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিদ, পল ফন মেকেরেন, রোয়েলফ ফন ডার মারউই, স্টিফেন মাইবার্গ তেজা নিদামানুরু, ম্যাক্স ও'দাউদ, টিম প্রিঙ্গল ও বিক্রম সিং।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ