ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
লঙ্কানদের কাছে ম্যাচ হেরে নতুন সুর তুললেন অধিনায়ক রোহত শর্মা
বল না করা সত্ত্বেও কেন দলে দীপক হুডা, কেন ঋষভ পন্থের জায়গায় দীনেশ কার্তিক, সেই প্রশ্ন উঠেছে। তবে রোহিত জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁরা ইচ্ছে করেই পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হেঁটেছেন। এটাও মেনে নিলেন, এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি। যার জবাব বিশ্বকাপে দিবেন
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, “বিশ্বকাপের দল ৯০-৯৫ শতাংশ তৈরি। কিছু ছোটখাটো বদল হবেই। ইচ্ছে করেই পরীক্ষা-নিরীক্ষা করেছি। এশিয়া কাপের আগেই ঠিক করেছিলাম। চার জন জোরে বোলার এবং দু’জন স্পিনার নিয়েই খেলার পরিকল্পনা রয়েছে। তবু আমি দেখতে চেয়েছিলাম, তিন জন পেস বোলার খেলালে কী হতে পারে। তৃতীয় স্পিনার যে হবে, সে যেন অলরাউন্ডার হয়।”
রোহিত যোগ করেছেন, “ভাল প্রতিপক্ষের বিরুদ্ধেই নিজেদের পরীক্ষার মধ্যে ফেলতে হবে। এখানে চতুর্থ জোরে বোলার যে ছিল (আবেশ খান), তাকে অসুস্থতার কারণে দলে নেওয়া যায়নি। আগের ম্যাচগুলোতে অনেক প্রশ্নের উত্তর পেয়েছি। এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি। কখনওই বলতে পারি না যে নির্দিষ্ট একটা দল নিয়ে আমরা খেলব। এর পরে দুটো সিরিজ রয়েছে। তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। জানি না কবে দল ঘোষণা হবে। যত দিন না সেটা হচ্ছে, তত দিন নতুন নতুন ক্রিকেটার খেলিয়ে যাব।”
সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞরা উদ্বিগ্ন হলেও রোহিত আশ্বস্ত করেছেন। বলেছেন, “দুটো ম্যাচ হেরেছি মানে বিরাট চিন্তায় পড়ে গিয়েছি, সেটা একেবারেই নয়। সাজঘরে হার নিয়ে কোনও নেতিবাচক কথা হয় না। গত বারের বিশ্বকাপের পর ভাল খেলেছি এবং জিতেছি। তবে এ রকম সময় আসতেই পারে। অভিজ্ঞ বোলাররাও অনেক সময় মার খেয়ে যায়। বেশির ভাগ ক্রিকেটারই অনেক দিন ধরে খেলছে। এত দিন ধরে ম্যাচ জিতিয়েছে। মাঝে মাঝে এ রকম হয়ে যায়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)