ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে দেখে নিন ভারতের কঠিন সমীকরণ, হারলেই বিদায়

২০২২ সেপ্টেম্বর ০৬ ১১:০৮:০৮

লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে দেখে নিন ভারতের কঠিন সমীকরণ, হারলেই বিদায়

এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে উড়ে যাওয়া শ্রীলঙ্কা আজ জিতলেই ফাইনালে এক পা দিয়েই রাখবে। অপরদিকে রোহিত শর্মার দল হারের শিকার হলেই প্রথম দল হিসেবে সুপার ফোর থেকে ছিটকে পড়বে। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জিতলেও ফাইনালে ওঠা সম্ভব হবে না ভারতের।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দাসুন শানাকার দল। বাংলাদেশের বিপক্ষে স্নায়ুক্ষয়ী জয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও সুপার ফোরের ম্যাচে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে জয় পেয়েছিল এশিয়ান সিংহরা। দলটির বোলিং আক্রমণ এখনো চিন্তার কারণ হলেও ব্যাটসম্যানদের ঝড়ো ইনিংস ভারতের জন্য হুমকি হতে পারে।

এদিকে গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংয়ের বিপক্ষে জেতা ভারত, সুপার ফোরে এসে থ্রিলার ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে। ভারতেরও বড় চিন্তার কারণ হচ্ছে তাদের বোলাররা। বিশেষ করে দলটির পেসারদের থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছে না রোহিত। এই ম্যাচে তাই টস জেতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দুই দলের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে। বাংলাদেশের টিভি চ্যানেল জিটিভি ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। এছাড়াও স্টার স্পোর্টস ওয়ানেও দেখা যাবে খেলাটি।

এশিয়া কাপের ম্যাচ ছাড়াও আজ টিভিতে যেসব খেলা দেখবেন সেই তালিকাও দেওয়া হলো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ