ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপঃ ভারত-শ্রীলঙ্কা লড়াই, দেখে নিন পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
এই ম্যাচটি ভারতের জন্য বলতে গেলে বাঁচামরার লড়াই। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে রোহিত শর্মার দলের। আরেকটি হার তাদের এশিয়া কাপ থেকে বিদায় করে দিতে পারে। শ্রীলঙ্কার জিতলে তাদের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কে এগিয়ে? ভারত নাকি শ্রীলঙ্কা? পরিসংখ্যান এগিয়ে রাখছে ভারতকেই। দুই দল এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৪টি, শ্রীলঙ্কার জয় ৭ ম্যাচে। তবে সর্বশেষ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।
ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে টি-টোয়েন্টির সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য কিছুটা এগিয়ে ভারত। শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ৫ ম্যাচে জিতেছে ৩টি, অন্যদিকে ভারত ৫ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে।
এদিকে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া তাদের সর্বশেষ ম্যাচের একাদশই আজ রাখার কথা। ভারত একাদশে আনতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।
একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে পেসার আভেশ খানের। লেগি রবি বিষ্ণুই পাকিস্তানের বিপক্ষে ভালো করলেও টিম কম্বিনেশনের কারণে জায়গা হারাতে পারেন।
সেক্ষেত্রে ফিরবেন বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অন্যদিকে গত ম্যাচে খারাপ করা রিশাভ পান্তের জায়গায় উইকেটরক্ষক হিসেবে দেখা যেতে পারে দিনেশ কার্তিককে।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্ডো, দিলশান মধুশঙ্কা।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক/রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, ইয়ুজবেন্দ্র চাহাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)