ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
"একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন"
এসব সমালোচনার মধেই নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন মুশফিক। গতকাল রবিবার ফেসবুক পেজে পোস্ট দিয়ে কুড়ি ওভারের আন্তর্জাতিক ফরম্যাট থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। তাতে ১৫ বছর ২৭৭ দিনের টি২০ ক্যারিয়ার থামল মি. ডিপেন্ডেবলখ্যাত তারকার।
এদিকে মুশফিকের এ ঘোষণার পর থেকে ক্রিকেটমহল তোলপাড়। তার অবসরের সিদ্ধান্ত ঠিক না বেঠিক— এ নিয়েই চলে দিনভর আলোচনা। তবে মুশফিকের মাঠের সতীর্থরা এ আলোচনায় না গিয়ে তাকে বিদায়ী সম্ভাষণ জানিয়েছেন। বাকি দুই ফরম্যাটের জন্য জানিয়েছেন শুভকামনা।
তবে বেদনার ছাপ ফুটে উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদের বার্তায়। মুশফিকের এই ঘোষণায় তার হৃদয় ভেঙেছে বলে জানিয়েছেন টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক। সেটি হওয়ারই কথা। একে তো মুশফিক টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুউল্লাহর অধিনায়কত্বে। তার ওপর পারিবারিক বন্ধনেও আবদ্ধ দুজন।
এদিকে ১২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন— ‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা শুনে আমার মন ভেঙে গেছে। তবে টি-টোয়েন্টির ক্যারিয়ার ও অর্জনের জন্য তোমায় সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টি খেলাটা আনন্দদায়ক ছিল। তোমার কাজের নীতি সব সময়ই যে কোনো সংস্করণেই অনুপ্রেরণা দিয়ে যাবে।’
এদিকে মাহমুদউল্লাহর এ প্রতিক্রিয়ার কৃতজ্ঞতার অভিব্যক্তিতে উত্তরও দিয়েছেন মুশফিক। লিখেছেন, ‘সব সময় আমার পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন।’ শেষ লাইনটিতে মুশফিক কী বার্তা দিলেন তা নিয়ে সমর্থকদের মধ্যে চলছে শোরগোল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)