ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতকে হারিয়েই সোজা হাসপাতালে রিজওয়ান, জেনে তার বর্তমান অবস্থা
ইনিংসের ১৭তম ওভারে আউট হওয়ার আগে ছয়টি চার ও দুইটি ছয়ের মারে ৫১ বলে ৭১ রান করেছেন রিজওয়ান। তবে ম্যাচ শেষে তার ব্যাপারে মিলেছে এক দুঃসংবাদ। ভারতের ইনিংসে কিপিং করার সময় পাওয়া চোটের কারণে ভারতকে হারিয়েই হাসপাতালে ছুটতে হয়েছে রিজওয়ানকে।
নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজসহ পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে রিজওয়ানকে। আজ (সোমবার) আবার এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে যেতে হবে তাকে।
ব্যাট হাতে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলা রিজওয়ান ফিল্ডিং করার সময় খুব বাজেভাবে নিজের ডান পায়ের ওপর ভর দিয়ে পড়ে যান। সেই চোট সামলেই পরে ব্যাটিং করেন এবং দলকে জয়ের ভিত গড়ে দেন। কিন্তু চোটের তীব্রতা বাড়ায় হাসপাতালে ছুটতে হয় তাকে।
রিজওয়ানের সঙ্গে হাসপাতালের এই বেদনাদায়ক সম্পর্ক নতুন কিছু নয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে প্রায় দুইদিন হাসপাতালে কাটাতে হয়েছে রিজওয়ানকে। তবু হাসপাতাল থেকে মাঠে ফিরে ৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।
এবার হাসপাতালে যাওয়ার আগে ভারতের বিপক্ষে খেললেন ৭১ রানের ইনিংস। যার সুবাদে তিনি ৪৮ ইনিংসের হিসেবে টপকে গেছেন বিরাট কোহলিকে। ক্যারিয়ারের প্রথম ৪৮ টি-টোয়েন্টি ইনিংসে কোহলি করেছিলেন ১৮৫২ রান। রিজওয়ান করলেন ১৮৫৫ রান। সবার ওপরে বাবর আজম। তিনি প্রথম ৪৮ ইনিংস করেছেন ১৯১৬ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)