ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারার মূল কারণ জানালেন অধিনায়ক রোহিত
তবে সেই হারের তিক্ততা ভুলে সুপার ফোরে ঘুরে দাঁড়িয়ে ভারতকেও ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ম্যাচের আগে দুই দলের অধিনায়কই বলেছিলেন, চাপ না নেয়ার কথা। অন্য ম্যাচগুলোর মতো স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ার কথাও বলেছিলেন রোহিত শর্মা, বাবর আজম।
তবে মাঠের লড়াইয়ে ঠিকই উতরে গেল পাকিস্তান। অন্যদিকে চাপে পিষ্ট হলো ভারত। দুবাই স্টেডিয়ামে বিরাট কোহলির ৬০ রানের দুর্দান্ত একটা ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮১ রান তুলে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর, ফখর আজমের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও রিজওয়ানের দৃঢ়তা আর বাজির ঘোড়া মোহাম্মদ নওয়াজের ২০ বলে ৪২ রানের ইনিংসে ঘুরে যায় ম্যাচের মোড়।
ম্যাচ শেষে রোহিত স্বীকার করেছেন রিজওয়ান-নওয়াজের জুটি কতটা চাপে রাখে ভারতকে।
‘এটা সত্যিকারের হাই ভোল্টেজ ম্যাচ। এমন ম্যাচে চাপে থাকাটাই স্বাভাবিক। এটা প্রতিবারই হয়। রিজওয়ান-নওয়াজের জুটি যখন ছিল তখনও আমরা শান্ত ছিলাম। কিন্তু সেই জুটিটা যখন লম্বা হচ্ছিল, তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। তখনই ম্যাচের মোড় ঘুরে যয়।’
পাকিস্তানের জয়ে অবাক হননি রোহিত। বরং এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজছেন। বলেছেন, শেখার আছে অনেক কিছু।
‘আমরা এতে অবাক হইনি। দ্বিতীয় ইনিংসে পিচ কিছুটা ভালো হয়। এটা আমাদের জন্য একটা ভালো শিক্ষা। আমি ভেবেছিলাম আমাদের ভালো স্কোর ছিল। যেকোনো পিচ, যে কোন ম্যাচে ১৮০ ভালো স্কোর। আমরা আজ অনেক কিছু শিখতে পেরেছি - এই ধরনের স্কোর করে কীভাবে কীভাবে জিততে হয় এ ধরণের মানসিকতা থাকা দরকার। পাকিস্তানকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)