ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চার-ছক্কার ব্যাটিং ঝড়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন টাইগার ক্রিকেটার আরিফুল
বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘদিন ধরে ব্রাত্য এই ক্রিকেটার। বর্তমানে বেশির ভাগ সময় থাকছেন আমেরিকায়। সেখানেই মোটরসিটি চ্যাম্পিয়নশিপে মিশিগান চিতার হয়ে খেলছেন আরিফুল। দলটির হয়ে ৩৮ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটিং অলরাউন্ডার। যা বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড।
লন্ডন রাইডার্সের বিপক্ষে আরিফুল চারে নেমে ৩৮ বলে ১০৪ রান করার পথে ৪টি চারের পাশাপাশি ছয় হাঁকিয়েছেন ১১টি। তার এই ইনিংসের ওপর ভর করে মিশিগান চিতা ২০ ওভারে তোলে ২৪২ রান। আরিফুলের দলে আছেন আরেক টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি অবশ্য ১৯ বলে ২৩ রান করে বিদায় নিয়েছেন।
এদিকে মিশিগান চিতার দেওয়া ২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৫ রানে থামে লন্ডন রাইডার্স। দলটির পক্ষে ওপেনার শফি জামান ৫০ এবং কাজী শান্ত ৩২ রান করে যা একটু প্রতিরোধ গড়েন।
বিধ্বংসী ইনিংস খেলা আরিফুলই অনুমিতভাবে ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নেন। বাংলাদেশের জার্সিতে এই ক্রিকেটারের অবশ্য বলার মতো তেমন কোনো পারফরম্যান্স নেই। টাইগারদের জার্সিতে ২টি টেস্ট, ১টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন আরিফুল। যেখানে মোটে ১৪৭ রান এবং ২ উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার। ২০১৮ সালে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন আরিফুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)