ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভারত আইসিসির ‘কোলের সন্তান’

২০২২ সেপ্টেম্বর ০৪ ১৬:০৫:২৭

ভারত আইসিসির ‘কোলের সন্তান’

দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের একটি ম্যাচ বর্তমানে বিশ্ব ক্রীড়াগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা খেলা। কেবল আইপিএল নয় সম্প্রতি আইসিসির আন্তর্জাতিক ইভেন্টগুলো সম্প্রচার করার ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারতের ডিজন হটস্টার।

এমন অবস্থায় পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজও ভারতকে আইসিসির কোলের সন্তান বলে দাবি করেছেন। তিনি অবশ্য এমন দাবির পেছনে যুক্তিও দেখিয়েছেন। যেখানে তিনি সরাসরি জানিয়েছেন, কেবল উপার্জনের ভিত্তিতে ভারত আইসিসির পছন্দের সন্তান।

পাকিস্তানের স্পোর্টস চ্যানেল পিটিভি স্পোর্টসে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন হাফিজ। যেখানে পাকিস্তানের এই ক্রিকেটার বলেন,

‘আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু জানি, আমাদের সমাজে যার টাকা বেশি থাকে তাকেই সবাই বেশি ভালোবাসে। সেই বাড়ির পছন্দের ছেলে হয়। তার গালেই সবাই বেশি চুমু খায়। ভারতের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ভারত তো আইসিসির কোলের ছেলে।

ভারত ক্রিকেট থেকে সবচেয়ে বেশি আয় করে। বিশ্বের যেখানেই ওরা দ্বিপাক্ষিক সিরিজ খেলুক না কেন, স্পনস্পর পেতে ওদের কোনো সমস্যা হয় না। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আইসিসিও সেটা জানে। তাই ওরা ভারতকে কিছু বলতে পারে না।’

এরপর অনুষ্ঠানে উপস্থিত সঞ্চালক হাফিজের কাছে জানতে চান, তিনি ভারতকে আইসিসির ‘কোলের সন্তান’ বলেছেন কী কারণে? পারফরম্যান্সের জন্য নাকি টাকার জন্য? হাফিজও সহজ স্বীকারোক্তিতে বলেন,

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ