ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টাইগার পেসার আল আমিনের শাস্তির দাবিতে বিসিবির সামনে স্ত্রীর মানববন্ধন
ক্রিকেটার স্বামীর শাস্তির দাবি তুললেও ইসরাত চাইছেন তার সন্তানরা তাদের বাবাকে ফিরে পাক। দীর্ঘ দুই বছর যাবত সন্তানরা নিজেদের বাবা আল আমিনকে কাছে পাচ্ছেন না এমন আক্ষেপও জানিয়েছেন ইসরাত।
এই জন্য শাস্তির দাবি জানালেও আপোষের পথ খোলা রেখেছেন ইসরাত জাহান। এর আগে গত ১লা সেপ্টেম্বর স্বামী আল আমিনের বিরুদ্ধে নির্যাতন থেকে শুরু করে আরেক বিয়ে এবং বাসা থেকে বের করে দেওয়ার মতো অভিযোগ নিয়ে মিরপুর মডেল থানায় যান ইসরাত।
সেখানে অভিযোগ জানানোর পর ২ সেপ্টেম্বর মামলা নথিভুক্ত করেন পুলিশরা। এরপর থেকে পলাতক হয়ে আছেন আল আমিন। মিরপুর ২ নাম্বারে এই ক্রিকেটারের বাসায় তাকে গ্রেপ্তার করতে গেলে পায়নি পুলিশ। এখন পর্যন্ত এই ক্রিকেটারের হদিসও পায়নি পুলিশ।
এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সোহেল রানা গণমাধ্যমে জানিয়েছিলেন, ‘যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে এজাহারভুক্ত আসামি আল আমিন হোসেন পলাতক রয়েছেন। তাকে বাসায়ও পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
এবার আল আমিনের শাস্তির দাবিতে মানববন্ধনে দাঁড়ালেন স্ত্রী ইসরাত জাহান। যেখানে গণমাধ্যমে বিসিবি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করে আল আমিনের স্ত্রী আরও যোগ করেন,
‘আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জানাই। তিনি একজন মা, আমার দুটি বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব। আমি উনার কাছে সাহায্য চাই। তিনি যেন সুষ্ঠুভাবে বিচার করে দেয়।
বিসিবির কাছেও আমার একই আবেদন। আপনারা আমাকে সাহায্য করেন। আমি এখন পুলিশের সাহায্যে তার বাসায় আছি। সেখানে আল আমিনের পরিবারও আছে গত ২৫ আগস্ট থেকে। কিন্তু আমাকে সে কোনো খরচ দিচ্ছে না। আমার পরিবার আমাকে চালাচ্ছে।
দুই বছর যাবত আমার বাচ্চারা তাদের বাবাকে পাচ্ছে না। আমি চাই আমার বাচ্চারা বাবাকে পাক। মা-বাবা নিয়ে আমার সন্তানরা বড় হোক।’
ক্রিকেটার আল আমিন ও ইসরাত দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স ছয় বছর এবং ছোটজনের বয়স তিন বছর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)