ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজলঃ অবসর নিলেন মুশফিক
অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেননি মুশফিক। বরং মুশফিকের ফেসবুক পোস্টের পর সংবাদমাধ্যমের কাছ থেকে ফোন পেয়েই এ বিষয়ে জানতে পেরেছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মুশফিকের অবসরের প্রসঙ্গে বোর্ডের প্রতিক্রিয়া জানতে জাগো নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল জালাল ইউনুসের সঙ্গে। অবসরের কথা তুলতে তিনি যেনো অবাকই হন। তার কথায় বোঝা যায়, জাগো নিউজের কাছ থেকে ফোন পেয়েই এ বিষয়ে জানতে পেরেছেন তিনি।
তবে আগে থেকে এ বিষয়ে না জানায়, মুশফিকের অবসরের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে বিরত থাকেন জালাল। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক সবকিছু চিন্তাভাবনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আশা জালালের। সময়োচিত সিদ্ধান্ত নেওয়ায় বরং সাধুবাদই দিয়েছেন জালাল।
জাগো নিউজকে তিনি বলেন, ‘আমাকে বা আমাদেরকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মুশফিক। যেহেতু আমি বা আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো মানায় না।’
জালাল আরও বলেন, ‘তবে যেহেতু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছে, আমি তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি মনে করি এটি খুবই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সে। তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে।’
এদিকে মুশফিকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ফেসবুকে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগেই বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন মুশফিক। বেলা ১১টার পর সেই চিঠি দিয়েই ফেসবুক পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে কিছু নিশ্চিত করে জানাননি জালাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)