ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বিপিএল নিয়ে সেই চরম সত্যটা প্রকাশ করলেন লিটন দাস
আইপিএলের পরে বিশ্বের দ্বিতীয় ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। ইতোমধ্যেই খেলোয়াড়দের পারিশ্রমিকের ক্ষেত্রে আইপিএল বাদে বিশ্বের অন্যান্য সব লিগকে পেছনে ফেলেছে নতুন এই টুর্নামেন্ট।
আগামী ৬ জানুয়ারি থেকে ৬টি দল নিয়ে শুরু হবার কথা রয়েছে আমিরাত টি-টোয়েন্টি লিগ। ঠিক একদিন আগেই শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে শুধু আরব আমিরাতের ক্রিকেটের লিগই নয়। একই সময় মাঠে গড়াতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার নতুন আরো একটি ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
যেখানে প্রতিটি দলের মালিক আইপিএলের ফ্রাঞ্চাইজি। তাই এটিও অনেক জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন অনেকেই। ইতিমধ্যেই এই দুই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের লিগে খেলতে নিবন্ধন করেছে ক্রিকেট বিশ্বের সকল তারকা ক্রিকেটার। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা এই লিগেই খেলবে।
যার সুবাদে বিপিএলের তারকা বিদেশি ক্রিকেটারদের সংকটে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও একই সময় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং পাকিস্তান সুপার লিগ। তাই এই দুই দেশের ক্রিকেটারদেরও পাওয়া যাবে না। তাইতো বিপিএলে ভালো মানের বিদেশি না থাকলে এটি ডিপিএলের মত হয়ে যাবে বলে মনে করছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস।
সম্প্রতি দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের এই ব্যাটসম্যান বলেন, “ভালো মানের বিদেশি না থাকলে ঘুরেফিরে ডিপিএলের মতো হয়ে যাবে। সাদামাটা ক্রিকেটার বেরোবে। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে বিপিএল খেলেছি এর কারণেই বাংলাদেশ দল খুব ভালো রেজাল্ট করেছে দেশে-বিদেশে। আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জিতেছি। এগুলোর কিন্তু প্রভাব পড়ে। বিপিএল সাদামাটা হয়ে গেলে তেমন একটা লাভ হবে না।”
“হয়তোবা টুর্নামেন্ট নিয়মিত হবে, কিন্তু ক্রিকেটারদের উন্নতি কম হবে। আন্তর্জাতিক মানে থাকতে হলে বিপিএলে বড় ক্রিকেটার আনতে হবে। চারজন বিদেশি দলে থাকা আর না থাকা বিশাল একটা ব্যবধান তৈরি করে। বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার আনতে না পারলে আমাদের উন্নতি হবে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)