ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নিজের দলের ব্যাটারদের বাজে অবস্থার কারণ জানালেন লিটন দাস
বিশেষ করে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের পারফরমেন্স দিন দিন আরো তলানীর দিকে যেতে শুরু করেছে। বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ওপেনার মোঃ নাঈম শেখের স্ট্রাইক রেট একশোর কিছু বেশি। বাংলাদেশ জাতীয় দলে এই মুহূর্তে ১৩০+ স্ট্রাইক রেটে ব্যাট করার মত কোন ব্যাটসম্যানই নেই।
যেটি স্বীকার করে নিয়েছেন বর্তমান সময়ের বাংলাদেশ দলের সেরা টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস। দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে লিটন দাস বলেন, “আমাদের হাতে ওই রকম ব্যাটারই নেই যে নামার সঙ্গে সঙ্গে ১৪০-এর ওপরে স্ট্রাইকরেটে ব্যাটিং করতে পারেন। যে রেকর্ডই নেই, সেখানে আশা করা যায় না যে নেমেই বড় শট খেলবে কেউ একজন। ১৪০ স্ট্রাইকরেটে নিয়মিত ব্যাট করার মতো কেউ নেই। যাঁর যেমন সামর্থ্য, তিনি সেটাই করবেন। নাজিবুল্লাহ পাওয়ার হিটিং করে অভ্যস্ত”।
“গত ম্যাচে সেটাই করেছেন। মাঝের একজন ৪০ বলে ৪২ রান করেছেন সম্ভবত। এই রোলটা আমাদের দলের অনেকে প্লে করতে পারবেন যে ৪০ বলে ৪২ করবেন। কিন্তু ওই রোলটা কে প্লে করবেন, ১৭ বলে ৪০ হবে। সত্যি বলতে, এ রকম ক্রিকেট আমরা খেলি না, নেমেই প্রথম বল থেকে মারব।”
“পাকিস্তানের বিপক্ষে হার্দিক পান্ডিয়া কী করলেন? গেম সিনারিওই বদলে দিয়েছেন তিনি। এ রকম ব্যাটারের অভাব আমাদের। এ রকম ব্যাটার এক-দু’দিনে পাবেন না। হুট করে কেউ তৈরিও হয় না। এ জন্য লম্বা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে”।
“হার্দিক পান্ডিয়া এক-দু’দিনে হয়নি। অনেক দিন খেলে তৈরি হয়েছে। আমি ফিল করি, এই জিনিসগুলো ম্যাটার করে। ম্যাচে নামার সময় যে ইনফো স্ট্ক্রিনে দেখায়, সেটাই হলো একজন ব্যাটারের ক্যারেক্টার। এর থেকে বেশি কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। আমাদের যা আছে, তা নিয়েই চলতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)