ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বেরিয়ে এলো আসল খবরঃ যার ভয়ে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ
গ্রুপ পর্বে কেবল ইংল্যান্ডের কাছে টস হেরেছিলেন, ওই ম্যাচটিও হেরেছিল অসিরা। টস জেতা ৬টি ম্যাচই জিতেছিলেন তাঁরা। কেবল অস্ট্রেলিয়া নয়, গত টি২০ বিশ্বকাপে টসে জিতে ফিল্ডিং নেওয়া প্রায় সব দলই জয়ী হয়েছে। তিন দিন আগে শুরু হওয়া এশিয়া কাপেও এ রীতিই চলছিল।
কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান হাঁটলেন উল্টো পথে। ফলাফলটা নিশ্চয়ই সবার জানা হয়ে গেছে। ৯ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান। সাকিবের এই সিদ্ধান্তে কিন্তু ব্যাটারদের ভুলটা আড়াল হবে না। জঘন্য ব্যাটিং করেছেন তাঁরা। টস জেতার পর ব্যাটিং নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাকিব বলেন,
“উইকেটটা খুব ভালো মনে হচ্ছে। স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারলে সেটি তাড়া করতে আফগানিস্তানের জন্য কঠিন হবে। আমাদের তিনজন পেসার ও দুই স্পিনার―আশা করি বোলিংটা ভারসাম্যপূর্ণই। তারা (আফগানিস্তান) খুবই ভালো দল। তাদের বোলিং আক্রমণ অনুযায়ীই আমরা প্রস্তুত হয়েছি। আশা করি, আমরা দেখাতে পারব যে আমরা কী করতে পারি।”
সাকিবের কথায় স্পষ্ট, উইকেটের বিবেচনায় সিদ্ধান্ত নেননি তিনি, চাপ থেকে বাঁচতে আগে ব্যাটিং সেরে ফেলতে চেয়েছেন তিনি। তাই তো টস হেরেও বোলিং পেয়ে খুশি হন আফগান দলপতি মোহাম্মদ নবী, ‘পিচকে তরতাজা মনে হচ্ছে। মাটিও একেবারে তরতাজা। মনে হচ্ছে উইকেটে বল একটু নিচু হতে পারে। আশা করছি তাদের অল্পতেই আটকে দিতে পারব।’
নবীর প্রত্যাশামতোই যেন সব হয়েছে। সাকিবের সিদ্ধান্ত ভুল ছিল। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছে রাশিদ খানের জন্যই টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, “আমার কাছে যে জিনিসটা মনে হইছে, সেম আমিও যদি আপনাদেরকে এ জিনিসটা বলি যে আপনি যদি রশিদ খানের বিপক্ষে ব্যাটিং করেন”।
“আপনি অবশ্যই চাইবেন না চেজিং করার সময় ৭-৮ করে রশিদ খানের বিপক্ষে ব্যাটিং করতে। আমরা যখন শুরুতে ব্যাটিং করছি, আমরা চাইছি যতটুক সম্ভব রানটা আগাই রাখতে। কিন্তু আমরা সেটা পারিনি। কিন্তু আমি মনে করি যে আমরা পুরোপুরি প্লানের মধ্যে ছিলাম”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)