ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
তাসকিন নাকি নাসুম, একাদশে জায়গা পাচ্ছে যে
আর মাত্র কয়েক ঘন্টা পরই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলাদেশ। টাইগারদের শরীরী ভাষা, পারফরম্যান্স ও পরিণতি দেখতে উন্মুখ কোটি ভক্ত-সমর্থক। খেলা শুরুর আগে একাদশ নিয়ে সবার কৌতূহল।
ভেতরের খবর আজ শারজা স্টেডিয়ামের উদ্দেশ্যে টিম বাস ছাড়ার আগে বৈঠকে ঘোষিত হবে প্রথম ম্যাচের একাদশ। তবে জানা গেছে, টিম কম্বিনেশন নিয়ে একটু দ্বিধা-সংশয় আছে। তাই একাদশ আগেভাগে করা ঠিক হয়নি। ব্যাটিং নিয়ে তেমন কোন সংশয় নেই টিম ম্যানেজমেন্টের।
এনামুল হক বিজয়ের সঙ্গে শেষ মুহূর্তে সুযোগ পাওয়া নাইম শেখকে দিয়ে ইনিংসের সূচনা করার সিদ্ধান্ত একরকম পাকা। আর মোসাদ্দেক হোসেন সৈকতকে ধরে ৭ ব্যাটার খেলানো মোটামুটি নিশ্চিত বলেই জানা গেছে। অধিনায়ক সাকিবের তিন নম্বরে খেলাও মোটামুটি চূড়ান্ত। আফিফ হোসেন ধ্রুবকে চারে খেলিয়ে পাঁচে মুশফিক, ছয়ে মোসাদ্দেক ও রিয়াদকে সাত নম্বরে খেলানোর চিন্তা ভাবনা চলছে।
এই ব্যাটিং লাইনআপের সঙ্গে দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদি হাসান যুক্ত হবেন বলে শোনা যাচ্ছে। সাইফউদ্দিনের অন্তর্ভুিক্ততে বাড়তি বোলার খেলানোর পথ হয়েছে প্রশস্থ। বাকি দুই পজিশনে আরও দুই পেসার খেলানো হতে পারে।
বাঁহাতি মোস্তাফিজুর রহমান ও দ্রুতগতির তাসকিন থাকতে পারেন একাদশে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সুবিধা করতে না পারা তাসকিনকে খেলানো না হলে মোস্তাফিজ ও সাইফউদ্দিনকে নিয়েই গঠিত হতে পারে পেস ডিপার্টমেন্ট। তখন আরও একজন বাড়তি স্পিনার খেলানোর সুযোগ থাকবে।
নাসুম আহমেদ বা মেহেদি হাসান মিরাজের কেউ একজন হতে পারেন সেই স্পিনার। তাহলে কী দাঁড়ালো? খুব সম্ভাবনা দুই পেসার খেলানোর। তাতে করে সাকিবের সঙ্গে শেখ মেহেদি ও নাসুম আহমেদের খেলার সম্ভাবনা রয়েছে। আর পেসার সংখ্যা বাড়িয়ে তিনে নিয়ে গেলেও সাকিবের সঙ্গে অফস্পিনার শেখ মেহেদির দলভুক্তি মোটামুটি নিশ্চিত।
এখন দেখার বিষয় পেসার তিনজন নাকি দুইজন খেলেন? শারজাহর পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। তবে শতভাগ ব্যাটিংস্বর্গ নয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশেষ করে দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে গিয়ে স্লথ হতে থাকে। সে কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত তিন পেসার ফর্মুলায় যাবে কি না সন্দেহ।
কারণ তিন পেসার নিয়ে মাঠে নামার অর্থ হলো তাসকিনের অন্তর্ভক্তি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তাসকিন সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেট পাননি। সিরিজে পরের দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি।
তাসকিনের বদলে সুযোগ পেয়ে সমীহ জাগানো বোলিং করেন হাসান মাহমুদ। কিন্তু ইনজুরির কারণে এশিয়া কাপ স্কোয়াডে নেই হাসান। তাই তিন পেসার নিয়ে দল মাঠে নামলে তাসকিনকে খেলানো ছাড়া পথ নেই। তাসকিনকে খেলানো নিয়ে একটা সংশয় থাকলেও তাকে খেলানোর পক্ষেও আছে যুক্তি।
তাসকিন না খেললে ৩ স্পিনার নিয়ে দল সাজানো হলে সাকিব ও শেখ মেহেদির সঙ্গে নাসুমের দলভুক্তির সম্ভাবনা বেড়ে যায়। নাসুম জিম্বাবুয়ে সফরে বেদম মার খেয়েছেন। প্রথম ম্যাচে ৪ ওভারে বিনা উইকেটে ৩৮ রান দেওয়া নাসুম শেষ খেলায় মাত্র ২ ওভারে দিয়ে বসেন ৪০ রান।
তাকে এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে খেলানোয় থাকছে রাজ্যের ঝুঁকি। তবে যেহেতু মার্চে আফগাস্তিানের সঙ্গে ঘরের মাঠে নাসুমের আছে ম্যাচ উইনিং এক স্বপ্নীল স্পেল (চার ওভারে ১০ রানে ৪ উইকেট), তাই তাকে বাইরে রাখার আগে ভাবতে হচ্ছে কয়েকবার।
সবমিলিয়ে একাদশ সাজাতে গিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বেই ভুগছে টিম ম্যানেজমেন্ট। দেখা যাক শেষ পর্যন্ত পঞ্চম বোলিং অপশন হিসেবে কাকে বেছে নেয়া হয়, পেসার তাসকিন নাকি স্পিনার নাসুম?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live