ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

এশিয়া কাপের প্রথম ম্যাচ দিয়ে হবে সাকিবের সেঞ্চুরি

২০২২ আগস্ট ৩০ ১০:১৭:৪৪

এশিয়া কাপের প্রথম ম্যাচ দিয়ে হবে সাকিবের সেঞ্চুরি

এই সেঞ্চুরিটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার। বর্তমানে সাকিব দাঁড়িয়ে ৯৯ ম্যাচে। আজই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক ছোঁবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের আগে বাংলাদেশের পক্ষে এই মাইলফলকে পা রেখেছেন কেবল দুজন। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।

মাহমুদউল্লাহ সবার আগে দেশের হয়ে ১০০টি টি-টোয়েন্টি খেলেন। বর্তমানে তার খেলা টি-টোয়েন্টির সংখ্যা ১১৯, যা কিনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

এরপরই আছেন মুশফিক। চলতি বছরের মার্চে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মুশফিক। এরপর আর এই ফরম্যাটে তার মাঠে নামা হয়নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ