ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভক্তদের কারিয়ে ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
সোমবার নিজের সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে লঙ্গার ভার্সন ক্রিকেটকে বিদায়ের খবর জানালেন তিনি ।
ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে খুব বেশি রাঙাতে না পারলেও খেলে যাচ্ছিলেন দেশের ঘরোয়া ক্রিকেট। তবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে এবং নিজের পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ৩৮ বছর বয়সী অলক কাপালি।
এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কাপালি লিখেছেন, ‘আমি ২০০০/০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশী সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-২০ ফরম্যাটে অংশগ্রহন করেছি । এই দীর্ঘ পথচলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
সঙ্গে কাপালি আরও যোগ করেন, ‘আমি বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনে অংশ হতে পারায় গর্বিত। আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরো বেশী প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশী সময় দেওয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২/২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেটে অংশগ্রহণ করবো। আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য যে কোনো সহায়তার জন্য আমি সাধ্যমত চেষ্টা করবো প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’
অবসর নিয়ে তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, ‘আমি মনে করছি আমার সরে যাওয়ার জন্য এখনই সময়। আমি চাই তরুণরা এগিয়ে যাক, আর তাছাড়া পরিবারকে সময় দেওয়ারও একটা বিষয় ছিলো, সব মিলিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া। তবে ডিপিএল, বিপিএল এগুলো নিয়মিত খেলবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)