ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
২০২৩ বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছে উইন্ডিজ, দেখে নিন হিসাব নিকাশ
বলা যায় দলটার জন্য বড় ধাক্কা পয়েন্ট কাটা পড়া। যে কারণে ক্যারিবীয়ানরা শঙ্কায় পড়ে গেছে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ক্যারিবীয়দের পয়েন্ট ছিল ৮০। তবে বিশ্বকাপের সুপার লিগে কিউইদের বিপক্ষে সিরিজটাই শেষ সিরিজ ছিল ক্যারিবীয়দের। এই সিরিজে তারা হেরে গিয়েছে ২-১ ব্যবধানে।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১০ পয়েন্ট নিয়ে ৯০ হয়। তবে পরের দুই ম্যাচ হেরে যায়। শেষ ম্যাচে মন্থর ওভার রেটের কারণে কাটা পড়ে মূল্যবান ২টি পয়েন্ট। অবশ্য পয়েন্ট কাঁটা পড়লেও ৮৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই আছে ক্যারিবীয়রা।
১৩ দলের বিশ্বকাপ সুপার লিগে আর কোনও ম্যাচ নেই উইন্ডিজের তবে বাকি দলগুলোর রয়েছে একাধিক ম্যাচ। এদিকে স্বাগতিক ভারত ছাড়াও পয়েন্ট টেবিলে শীর্ষ ৭টি দল সরাসরি খেলবে বিশ্বকাপ।
তবে উইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আয়ারল্যান্ড। দলটা ৬৮ পয়েন্ট নিয়ে রয়েছে ৯ম স্থানে। আগামী বছর বাংলাদেশের বিপক্ষে রয়েছে তিন ম্যাচের সিরিজ। নিজেদের মাঠে বাংলাদেশকে সিরিজে হারালেই আইরিশরা নিশ্চিত করে ফেলবে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট।
আট নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ৭০ পয়েন্ট থাকলেও বাকি রয়েছে ১২ ম্যাচ ম্যাচ। ৬২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে থাকা শ্রীলঙ্কার বাকি ৬টি ম্যাচ। ৪৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রয়েছে আরও ১১টি ম্যাচ। তাই বলাই যায় ক্যারিবীয়ানদের টপকে যাবার দারুণ সম্ভাবনা চারটি দলের সামনে। সেক্ষেত্রে আগামী জুনে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাই পর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)