ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সাব্বিরকে নিয়ে নতুন এক মন্তব্য সাকিবের
এদিকে স্লগ ওভারে বাংলাদেশের রুগ্ন দশা প্রতি টি-২০ ম্যাচেই হচ্ছে দৃশ্যমান। এ বছরের টি-২০ ম্যাচগুলোর খতিয়ান দেখলেও করলেও বোঝা যায় তা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শেষ পাঁচ ওভারে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৭৭ রান, অন্যদিকে বাংলাদেশ শেষ পাঁচ ওভারে করে ৪৮ রান।
১৭ রানে পরাজিত হওয়া ঐ ম্যাচে শেষ পাঁচ ওভারে দুই দলের রানের পার্থক্য ২৯। সিরিজের শেষ ম্যাচে পাঁচ ওভারে ৪৭ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। আগে ব্যাট করা জিম্বাবুয়ে শেষ ৫ ওভারে ৪৬ রান তুললেও নাসুমের করা ১৪তম ওভারে ৩৪ রান হওয়ায় লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ ওভারে ৭৪ রান দিয়েছে বাংলাদেশ। নিজেরা সংগ্রহ করেছে ৫৯ রান। পরের ম্যাচে শেষ পাঁচ ওভারে ৫০ রান নেয় বাংলাদেশ। ঐ ম্যাচে পরে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ১৮.২ ওভারেই লক্ষ্য টপকে যায়।
তাদের ইনিংসে শেষ ৩০ বলে রান হয় ৫৪ রান।মার্চে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ পাঁচ ওভারে পাঁচ উইকেট হাতে রেখে মাত্র ২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ঐ ম্যাচে বাংলাদেশের দেওয়া ১১৬ রানের সহজ লক্ষ্য আফগানরা টপকে যায় আট উইকেট হাতে রেখে।
বোলারদের কল্যাণে সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল রিয়াদ-সাকিবরা, ঐ ম্যাচেও শেষ পাঁচ ওভারে রান তোলার হার ছিল দশের নিচে।বাংলাদেশ জাতীয় দলে পাওয়ার হিটারের সংকট দীর্ঘদিনের। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী ক্রিকেটার আমাদের নেই- সেটা সকলেরই জানা।
কিন্তু এমন দৈহিক গড়ন না থাকলেও যে স্লগ ওভারে দ্রুত রান তোলা যায় তার উদাহরণও তো জানা থাকার কথা। আসিফ আলী, হার্দিক পান্ডিয়ার মতো হার্ডহিটাররা শক্তির পাশাপাশি স্লগ ওভারে দারুণ টাইমিং ও চমৎকার প্লেসমেন্টের মাধ্যমে বাড়িয়ে নেন দলের রান।
সাব্বির রহমান এ কাজটা আগেও করেছেন। এরপর মাঠের ভেতর ছন্দ হারিয়ে আর বাইরে বিতর্কে জড়িয়ে ছিটকে পড়েছেন দল থেকে।কোনো ঘরোয়া টুর্নামেন্টে যে ব্যাট হাতে রাজত্ব করে দলে ফিরেছেন সাব্বির- এমনটা নয়।
স্লগ ওভারের সমস্যার সমাধান না পেয়ে তার কাছে যেতে হয়েছে দলকে। অধিনায়ক সাকিব আল হাসানও চান তাকে। অধিনায়কের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন সাব্বির রহমান সেটাই এখন দেখার বিষয়।যত বেশি সম্ভব স্ট্রাইক রেট রেখে শেষদিকে ঝড় তোলাই সাব্বিরের দায়িত্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)