ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এই তারকা ক্রিকেটারকে 'ক্রাইসিস ম্যান' নামে উপাধি দিলেন নাসের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে হেরেছে ইংল্যান্ড। কিন্তু ইংরেজরা দ্রুত ঘুরে দাঁড়াল। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনে তারা। যেখানে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন স্টোকস।
প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ক্ষতিগ্রস্ত হলে দলকে নেতৃত্ব দেন স্টোকস। ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলে শতরান করেন তিনি। এরপর দুই ইনিংসে বল হাতে চার উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।
নাসের বলেন, 'স্টোকস সবসময়ই একজন 'ক্রাইসিস ম্যান'। যখন সে ব্যাটিংয়ে যায় তখনও দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে ছিল ইংল্যান্ড এবং সেখানে তার প্রমাণ করার ছিল। তখন বল রিভার্স (সুইং) করছিল, অধিনায়কের কাছ থেকে একটি ম্যাচ বাঁচানো ইনিংসের প্রয়োজন ছিল ইংল্যান্ডের এবং স্টোকস তা ভালোভাবেই করেছেন।'
এদিকে ব্রেন্ডন ম্যাককালাম হেড কোচ এবং বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর একেবারেই পাল্টে গেছে ইংল্যান্ড টেস্ট দলের চেহারা। সাম্প্রতিক সময়ে আগ্রাসী ক্রিকেট খেলে সফলতা পাচ্ছে ইংল্যান্ড।
খেলোয়াড় হিসেবে শুরু থেকেই আক্রমণাত্বক দর্শনে বিশ্বাসী ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। কোচিং ক্যারিয়ারে এসেও বদলায়নি ম্যাককালামের দর্শন। এদিকে বেন স্টোকস বরাবরই লড়াকু মানসিকতার। আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন, কখনো হাল ছাড়েন না। আক্রমণাত্বক মানসিকতার এই দুজনকে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের দায়িত্ব দেয়ায় অনেকের মাঝে হিতে বিপরীত হওয়ার শঙ্কাও ছিল। তবে সব শঙ্কা দূর করে অভিষেক সিরিজেই বাজিমাত করেছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)