ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
৫ উইকেটে পাকিস্তানকে হারানোর পরে মুখ খুললেন ভারত দলপতি রোহিত
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৪৭ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। এই অল্প পুঁজি নিয়েও ছেড়ে কথা বলেনি বাবর আজমের দল। বরং শেষ ওভার পর্যন্ত লড়াই করে দুই বল আগে ম্যাচটি হেরেছে তারা। ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে জিতিয়েছেন হার্দিক পান্ডিয়া।
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, একপেশে জয়ের চেয়ে বরং এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচই তার অধিক কাম্য। অবশ্য রোহিত নিজে তেমন কিছু করতে পারেননি, আউট হয়েছেন ১৮ বলে মাত্র ১২ রান করে। হার্দিকের ব্যাটে জেতার পর স্বাভাবিকভাবেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন রোহিত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ী অধিনায়কের বক্তব্যে রোহিত বলেছেন, ‘আমাদের ইনিংসে মাঝপথেও পূর্ণ বিশ্বাস ছিল। যেকোনো দলের মধ্যে এই বিশ্বাস থাকাটাই গুরুত্বপূর্ণ যে, যখন আপনি ম্যাচের নিয়ন্ত্রণে নেই তবু ম্যাচটি শেষ করতে পারছেন। আমি একপেশে জয়ের চেয়ে এমন জয়ই বেছে নেবো।’
হার্দিকের ব্যাপারে তার মন্তব্য, ‘দলে প্রত্যাবর্তনের পর থেকে হার্দিক অসাধারণ খেলছে। দারুণ একটি আইপিএল কাটিয়েছে। তার ব্যাটিং সামর্থ্য সম্পর্কে আমরা জানি। দলে আসার পর থেকে সবসময়ই ব্যাটিংয়ে দুর্দান্ত হার্দিক। গত ১২ মাসে আমাদের পেসাররা দারুণ করেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)