ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

লঙ্কান দলপতির সেই মন্তব্যের কড়া জবাব দিল মিরাজ

২০২২ আগস্ট ২৮ ১৯:৪৮:৩৬

লঙ্কান দলপতির সেই মন্তব্যের কড়া জবাব দিল মিরাজ

এদিকে আফগানদের কাছে হেরে বাদ পড়ার শঙ্কায় শ্রীলঙ্কা। বাংলাদেশ রশিদ খানদের বিপক্ষে জিতলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে কিংবা যেতে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর বিকল্প নেই তাদের।

প্রথম ম্যাচে বাজেভাবে হারায় দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা সহজ হবে না লঙ্কানদের। তবে দাসুন শানাকা জানিয়েছেন, বোলিং বিভাগের বিবেচনায় আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ বাংলাদেশ। লঙ্কান অধিনায়কের মন্তব্যের পর মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, মাঠে প্রমাণ হবে কে ভালো আর কে খারাপ দল।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আসলে ভালো খারাপ এটা কিন্তু মাঠে প্রমাণ হবে। দেখেন যে, একটা ভালো দল যদি মাঠে খারাপ খেলে অবশ্যই ম্যাচ হেরে যায় আবার খারাপ দল ভালো খেললে জিতে যায়। মন্তব্যটা কিন্তু এরকম না যে আমরা খারাপ আমরা ভালো। কিন্তু মাঠে পরিচয় হবে কে ভালো কে খারাপ। কারণ যারা ভালো খেলবে দিন শেষে তারাই ম্যাচ জিতবে।’

‘এই দল ভালো, এই দর খারাপ আমি এমন মন্তব্য করতে চাই না। আমি যে জিনিসটা চিন্তা করি বা অনুসরণ করি সেটা হলো আমরা ভালো ক্রিকেট খেলতে চাই মাঠে। কিন্তু আমরা প্রমাণ দিতে চাই মাঠে। আমরা যদি ভালো ক্রিকেট খেলি মাঠে তাহলে অবশ্যই সবাই জানবে আমরা ভালো ক্রিকেট খেলেছি, আমরা ভালো দল। আগে থেকেই সব ভবিষ্যদ্বাণী না করে ভালো ক্রিকেট খেলতে চাই।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ