ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার সেই হারের প্রতিশোধ নিলো ইংল্যান্ড

২০২২ আগস্ট ২৮ ১০:২৫:৫৭

দক্ষিণ আফ্রিকার সেই হারের প্রতিশোধ নিলো ইংল্যান্ড

দলপতি বেন স্টোকস অবশ্য আত্মবিশ্বাসী কণ্ঠেই জবাব দেন, কৌশর বদলানোর প্রশ্নই উঠে না। বরং যেভাবে খেলছে, সেভাবে খেলেই জয় তুলে নিতে চায় ইংলিশ বাহিনী। তবে সত্যি স্টোকস কথা রাখলেন।

শেষ মেশ সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস পরাজয়ের লজ্জা ফিরিয়ে দিলো ইংল্যান্ড। আগের টেস্টে তিনদিনে হেরেছিল স্টোকসের দল। এবার তারা প্রোটিয়াদের হারালো তিনদিনেই। একদম সুদে-আসলে শোধ যাকে বলে!

ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টেস্টটি এক ইনিংস এবং ৮৫ রানে জিতেছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ফিরিয়েছে ১-১ সমতা। অলরাউন্ড পারফরম্যান্সে ইংলিশদের জয়ের নায়ক অধিনায়ক বেন স্টোকস।

প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়বার অলআউট হয়েছে ১৭৯ রানেই। প্রথম ইনিংসে বেন স্টোকস আর বেন ফোকসের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ড ৯ উইকেটে ৪১৫ তুলে ইনিংস ঘোষণা করেছিল।

বিনা উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা ওলি রবিনসন আর জেমস অ্যান্ডারসনের তোপে দাঁড়াতেই পারেনি। কিগান পিটারসন (৪২) আর রসি ভ্যান ডার ডাসেন (৪১) ছাড়া লড়াই করতে পারেননি কেউ। রবিনসন ৪৩ রানে ৪টি আর অ্যান্ডারসন ৩০ রানে নেন ৩ উইকেট। ২ উইকেট পান স্টোকস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ